সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৩
শিরোনামঃ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।।

কুমিল্লায় ডিজিটাল মাদক কারবারী গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৬, ২০২২, ৬:০৪ পূর্বাহ্ণ
  • ২৭২ ০৯ বার দেখা হয়েছে

কুমিল্লায় ডিজিটাল মাদক কারবারী গ্রেফতার।

নগর সংবাদ।।কুমিল্লার বরুড়ায় বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে রমরমা মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এক দম্পতি। এ ঘটনায় জেসমিন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝলম গাছতলা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার জেসমিন একই এলাকার মাদক কারবারি মনির হোসেনের স্ত্রী।

কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান   এতথ্য নিশ্চিত করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে রমরমা মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন মনির-জেসমিন দম্পতি। খবর পেয়ে আজ সকালে টাস্কফোর্সের সদস্যরা অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পয়ে মনির হোসেন কৌশলে পালিয়ে যান। পরে তার বসতঘর তল্লাশি করে এক হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, পাঁচটি সিসি ক্যামেরা ও একটি মনিটর জব্দ করা হয়। এসময় মাদক বেচাকেনার অভিযোগে মনির হোসেনের স্ত্রী জেসমিনকে গ্রেফতার করা হয়।

সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, বেশ কিছুদিন ধরে সুকৌশলে নিজ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন মনির ও তার স্ত্রী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় বরুড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell