সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৭
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

কুমিল্লায় হোন্ডার ধাক্কায় বাঘ আহত।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৪, ২০২১, ৮:৩১ অপরাহ্ণ
  • ২২৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কুমিল্লায় হোন্ডার ধাক্কায় বাঘ আহত।

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় আহত মেছোবাঘ কুমিল্লার দেবিদ্বারে বিরল প্রজাতির একটি মেছোবাঘ মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার গকুলনগর গ্রামের আবদুল মতিন খানের বাড়ি থেকে বাঘটি উদ্ধার করে পুলিশ।

 

মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। সৌদিপ্রবাসী গকুলনগর গ্রামের আবদুল মতিন খানের ছেলে আনিছ খান বলেন, বুধবার রাত পৌনে ৮টার দিকে আমি পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার ১১ গ্রাম সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে আমার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে মেছোবাঘটি আহত হয়ে মাটিতে লুটাইয়া পড়ে।

 

পরে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার কথা বলে তিনি মেছোবাঘটি বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি জানা জানি হলে সকাল থেকে এক নজর দেখতে স্থানীয়রা ভিড় জমান। এ বিষয়ে এসআই হামিদ বলেন, দুপুরে খবর পেয়ে গকুলনগর গ্রামে অভিযান চালিয়ে আবদুল মতিন খানের বাড়ি থেকে মেছোবাঘটি উদ্ধার করা হয়। পরে উপজেলা পশু হাসপাতালে চিকিৎসা শেষে বনবিভাগ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় বলে তিনি জানান।

 

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. ইসরাত জেরিন বলেন, আহত মেছোবাঘটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কুমিল্লা বন বিভাগে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। কুমিল্লা জেলা বন বিভাগের ফরেস্টার ফজলে রাব্বী বলেন, মেছোবাঘ হিংস কোনো প্রাণী নয়, এটি নিয়ে আতংকের কিছু নেই। বাঘটিকে তার অনুকূলে অবমুক্ত করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell