শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৩
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

কুমিল্লা গোমতী হাসপাতালে ৪ সন্তান জন্ম দিলেন,প্রসুতি সাদিয়া

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৫, ২০২১, ১:০১ অপরাহ্ণ
  • ৫৪৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কুমিল্লা গোমতী হাসপাতালে ৪ সন্তান জন্ম দিলেন,প্রসুতি সাদিয়া।

কুমিল্লায় এক মায়ের কোলজুড়ে এলো চার সন্তান
কুমিল্লা নগরীতে বেসরকারি ‘গোমতী হাসপাতালে’ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া আক্তার নামের এক নারী।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালের গাইনি সার্জন ডা. শাহিদা আক্তার রাখি জানান, ওই নবজাতকরা বর্তমানে কুমিল্লা নগরীর মডার্ন হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন আছে। তবে ওই নবজাতকরা এখনো বিপদমুক্ত নয়। তাদের মা সুস্থ রয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে ডা. শাহিদা আক্তার রাখির তত্ত্বাবধানে স্বাভাবিকভাবেই (নরমাল ডেলিভারি) এই চারটি শিশুর জন্ম হয়। নবজাতকদের মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে।

জানা গেছে, বাবা-মা জানতেন তাদের ঘর আলো করে একসঙ্গে আসবে তিন সন্তান। সবশেষ পরীক্ষার রিপোর্ট দেখে তা-ই জানিয়েছিলেন চিকিৎসক। কিন্তু তাদের অবাক করে ঘরে এসেছে আরও এক অতিথি। সব মিলিয়ে তারা চার সন্তানের জন্ম দেন ওই নারী।

ওই নবজাতকদের মা সাদিয়া আক্তার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী লালবাগ এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।

চিকিৎসকরা জানিয়েছেন, আড়াই কেজি হলে নবজাতকের ওজন ঠিক আছে বলে ধরে নেওয়া হয়। কিন্তু ওই চার শিশুর ওজন ৮শ গ্রাম থেকে ১১০০ গ্রামের মধ্যে। এজন্য তাদের অন্য একটি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে।

সন্তানদের বাবা জিল্লুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনি বলেন, সোমবার তার স্ত্রীর হঠাৎ প্রসব ব্যাথা ওঠে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক শাহিদা আক্তারের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারি হয়েছে। আমার বড় মেয়ের নাম আতিয়া জাহান। তার বয়স ৪ বছর। এবার একসঙ্গে ৪ সন্তান হয়েছে। আমি শুকরিয়া আদায় করছি। তারা যেন সুস্থ ও ভালো থাকে এই দোয়া চাই।

ডা. শাহিদা আক্তার রাখি বলেন, এটা আমার চিকিৎসক জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত। এর আগে কুমিল্লায় অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে চার শিশুর জন্ম হয়েছে কি-না আমার জানা নেই। তবে এর আগেও আমি একসঙ্গে তিন শিশুর নরমাল ডেলেভারি করেছি। আমি নবজাতকদের নিয়মিত খোঁজখবর রাখছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell