শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩৩
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

কুমিল্লা থেকে ট্রাকে তুলে জাহিদুল নামে ব্যবসায়ীর লুটে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৭, ২০২১, ১১:৩৭ অপরাহ্ণ
  • ৫৮২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কুমিল্লা থেকে ট্রাকে তুলে জাহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর সব লুটে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ র‍্যাব-১১ এর সদর দফতরের অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মো. সাইফুল ইসলাম (৩০), মো. শামীম (৪০), মো. রনি মিয়া টনি (৩০), মো. আবদুল মান্নান শেখ (২২), মো. সুমন (৩৮), মো. মামুনুর রশিদ (৩৫) ও মো. হাবিবুল্লাহ (৫২)।

এর আগে সোমবার (১৬ আগস্ট) রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৯ জুলাই নাটোরের সিংড়া যাওয়ার জন্য কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে অপেক্ষা করছিলেন ব্যবসায়ী জাহিদুল ইসলাম। কোনো বাস না পাওয়ায় সাইফুল ইসলাম নামের এক ট্রাকচালক তাকে পৌঁছে দেয়ার আশ্বাস দেন। তার সঙ্গে আরও চার সঙ্গী ছিলেন। একপর্যায়ে ওদের ওষুধ মিশ্রিত কোমলপানীয় খাইয়ে অজ্ঞান করে সবকিছু লুট করে দাউদকান্দি ব্রিজের সামনে ফেলে দেয়।

জাহিদুল ইসলামের কাছে টাকা কম থাকায় তাকে মারধর করে রূপগঞ্জের টেংরারটেক এলাকার একটি ডোবায় ফেলে দেয়। পরে ২১ জুলাই ওই স্থান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর তিনদিন পর স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন। পরে গত ২৫ জুলাই জাহিদুলের ছেলে মো. কাজল হোসেন রূপগঞ্জ থানায় মামলা করেন।

তিনি আরও বলেন, ১০-১২ বছর ধরে গ্রেফতাররা বিভিন্ন কৌশলে যাত্রীদের অজ্ঞান করে টাকাসহ মালামাল লুট করেন। মূলহোতা মো. সাইফুল ইসলামসহ তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell