রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:০৬
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

কুমিল্লা নগরীতে ৩০০ কিশোরের প্রকাশ্যে ছেনি, রামদা ও চাপাতি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া -আতঙ্কিত নগরবাসী

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৬, ২০২৫, ৮:৩৭ পূর্বাহ্ণ
  • ১৮৯ ০৯ বার দেখা হয়েছে

কুমিল্লা নগরীতে ৩০০ কিশোরের প্রকাশ্যে ছেনি, রামদা ও চাপাতি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া -আতঙ্কিত নগরবাসী

কুমিল্লা প্রতিনিধি।।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীর রানির দিঘির পাড়, তালপুকুরপাড় ও আদালতপাড়া এলাকায় এ মহড়া দেওয়া হয়। এ সময় সড়কের দুপাশে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে তাদের কর্মকাণ্ড দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।

এদিকে বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় কেন্দ্র ছিল। কান্দিরপাড় এলাকা পার হয়ে রানির দিঘির দক্ষিণপাড়ে দুই থেকে তিনশ কিশোরকে দেশীয় অস্ত্রহাতে ছোটাছুটি করতে দেখা যায়। তাদের সামনে অন্তত ১৫ থেকে ২০টি মোটরসাইকেল বিকট আওয়াজ তুলে সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভিক্টোরিয়া কলেজের বাইরে রানির দিঘিরপাড়ে বিভিন্ন জেলা থেকে সন্তানদের নিয়ে আসা অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন।

ময়মনসিংহ থেকে মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে আসা রানি সাহা বলেন, এমন পরিস্থিতি দেখে মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হলেও এখানে ভর্তি করাবো কি না, তা দ্বিতীয়বার ভাবতে হবে।

নগরীর তালপুকুরপাড় এলাকার অন্তত ১০০ জন বাসিন্দা জানান, বিকেলে এক থেকে দেড়শ কিশোর ছেনি, রামদা ও চাপাতি হাতে এলাকায় আসে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে গোটা এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

বিকেল সাড়ে ৪টার দিকে আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাং তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দেয়। এ সময় সড়কে চলাচলরত যানবাহনের চালকরা ভয়ে সড়কের পাশে অবস্থান নেন।

আবদুল আলিম নামে এক অটোরিকশাচালক বলেন, একদল কিশোর হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। প্রায়ই তারা রাস্তায় নামে। তাদের অভিভাবকরা কোনো খবর রাখেন না বলেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লা নগরীতে কমপক্ষে ২০টি কিশোর গ্যাং আধিপত্য বজায় রাখতে প্রায়ই শক্তির মহড়া দেয়। এসব কিশোর গ্যাং সদস্য বেশির ভাগ নিম্ন আয়ের পরিবারের সন্তান। অভিভাবকদের শাসন না মেনে বখাটে হয়ে তারা চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়ছে। বিভিন্ন সময় রাজনৈতিক দলের নেতারা এদের ব্যবহার করে থাকেন।
মাঝে মাঝে পুলিশের অভিযানে ধরা পড়লেও জামিনে বেরিয়ে এসে তারা আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ অভিযানে নেমেছে। দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell