শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৮
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

কুষ্টিয়া শহরে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৬, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ
  • ২৬২ ০৯ বার দেখা হয়েছে

কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র কোর্টপাড়া বারো শরিফ দরবারের পাশের একটি বাড়ির সামনে থেকে এবং মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কোর্টপাড়া বারো শরিফ দরবারের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল প্রস্তুত করে তা ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, সকালের দিকে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের শরীর ও মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলা হয়েছে।  

সব বিষয় ধারণায় নিয়েই খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের পরিচয় শণাক্ত করতে আশপাশের মানুষদের সাথে কথা বলা হচ্ছে।

অন্যদিকে, বুধবার (০৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি গ্যারেজের পেছন থেকে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত আরও এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ।

বুধবার সকালে ঘটনাস্থলে মরদেহটি ডোবায় ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, ‘নিহতের পরিচয় এবং কীভাবে কারা তাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ’।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell