সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০০
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

কেরানীগঞ্জে অটোরিকশা ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ চালক নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২, ২০২২, ১২:৪৮ পূর্বাহ্ণ
  • ৪১২ ০৯ বার দেখা হয়েছে

কেরানীগঞ্জে অটোরিকশা ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ চালক নিহত

ঢাকার কেরানীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. শরীফ (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (০১ জুন) রাত ৯টা ৪৫ মিনিটে কলাতিয়া আটিবাজার রোডের রঞ্জিতপুর বাইতুল আকসা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার মোহাম্মদপুর থেকে যাত্রী নিয়ে কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে এসেছিলেন শরীফ। ফেরার পথে রঞ্জিতপুর বাইতুল আল আকসা জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই নিহত হন।

প্রত্যক্ষদর্শী মামুন বলেন, আমি বাসায় ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনি। রাস্তায় এসে দেখি একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে পরে আছে। নিচে রক্ত মাখা চালকের লাশ। অপরদিকে বেপরোয়া ট্রাকটি পালাতে গিয়ে আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে স্থানীয় বাসিন্দারা ট্রাক চালককে পুলিশে সোপর্দ করে।

ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আটক চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell