সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৮
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

কেরানীগঞ্জে অনুমোদনহীন বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও হেলমেট উৎপাদন-বিক্রির অভিযোগে ১১ প্রতিষ্ঠানকে সাড়ে ৩৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৩১, ২০২৪, ১:৩৩ পূর্বাহ্ণ
  • ২৪৯ ০৯ বার দেখা হয়েছে

 

কেরানীগঞ্জে অনুমোদনহীন বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও হেলমেট উৎপাদন-বিক্রির অভিযোগে ১১ প্রতিষ্ঠানকে সাড়ে ৩৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

 

কেরানীগঞ্জ প্রতিনিধি।। মঙ্গলবার (৩০ জানুয়ারি) র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম তিনি বলেন, গতকাল সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে সাড়ে ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে জননী স্টেশনারী প্রোডাক্টস অ্যান্ড বুকসকে নগদ ৫ লাখ টাকা, জননী পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নগদ ৫ লাখ টাকা, সোলেমান ফুড প্রোডাক্টসকে নগদ ৩ লাখ টাকা, মেসার্স বাশার মোরব্বা ও সেমাই ঘরকে নগদ ৫০ হাজার টাকা, লিদদিন লিমিটেডকে নগদ ২ লাখ টাকা, মেসার্স ইজি ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেডকে নগদ ৫ লাখ টাকা, মদিনা ফ্লাওয়ার মিলসকে নগদ ৪ লাখ টাকা, বিআরপি ক্যাবলসকে নগদ ২ লাখ টাকা, দোলা ক্যাবলসকে নগদ ২ লাখ টাকা, এসটিএম ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নগদ ৫ লাখ টাকা ও সুরাইয়া ইলেক্ট্রিক্যাল লিমিটেডকে নগদ ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত প্রায় দুই লাখ টাকা মূল্যমানের নকল বৈদ্যুতিক তার জব্দের পর ধ্বংস করা হয়। র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট সরঞ্জামাদি উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell