বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

কোনো অপকর্ম করার চেষ্টা করলে আমরা কঠোর ব্যবস্থা নেব-আইজিপি

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১০, ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ
  • ১৬১ ০৯ বার দেখা হয়েছে

 

 

কোনো অপকর্ম করার চেষ্টা করলে আমরা কঠোর ব্যবস্থা নেব-আইজিপি

তথাকথিত গডফাদাররা নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ বানানোর অপতৎপরতা চালিয়েছে উল্লেখ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। তিনি বলেন, আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই—যারা সন্ত্রাসকে লালন করবে, চাঁদাবাজি করবে, তারা যেন সে পথে পা না বাড়ায়।

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, নারায়ণগঞ্জে একটি লোমহর্ষক হত্যাকাণ্ড ত্বকী হত্যার তদন্ত বন্ধ করে রাখা হয়েছিল। আমরা সেটা আবারও শুরু করেছি। সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তও আমরা পুনরায় শুরু করেছি।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে ময়নুল ইসলাম বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশের প্রমাণ আজকের এই পূজামণ্ডপ। সমগ্র বাংলাদেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপত্তার সাথে পূজা উদযাপন করা হচ্ছে।

বাংলাদেশ পুলিশ নিশ্চিত করছে সবাই যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। পূজাকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আজ একটি ঘটনা ঘটেছে, এর প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি, যোগ করেন তিনি।

আইজিপি বলেন, পুলিশসহ সব বাহিনী তৎপর রয়েছে। যারা অপতৎপরতা চালাতে চায়, তারা সবসময় আমাদের পালস পরীক্ষা করে দেখে কোথাও গ্যাপ আছে কি না। আমরা সজাগ আছি, আপনারাও সজাগ থাকবেন। আমাদের হটলাইন নম্বর এবং থানা ও জেলা পর্যায়ে ক্যাম্প রয়েছে। কোথাও কোনো অপকর্ম করার চেষ্টা করলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, অনেকে ডিজিটাল মাধ্যমে অপতৎপরতা চালাচ্ছে। এখানে গুজব ছড়ানো হচ্ছে, অপতৎপরতা চালানো হচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell