মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১১
শিরোনামঃ
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা-নগর সংবাদের নিন্দা। পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরানগর শ্রীরামকৃষ্ণ পরমহংস সেবা সংঘ-অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেন সমাজসেবী বাবু ঘোড়ুই।। গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা 

কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৩, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
  • ৩০ ০৯ বার দেখা হয়েছে

কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন “কোনো ভাইয়ের রাজনীতি করিনি,দলকে ভালোবেসে দলের মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করছি”।

মঙ্গলবার,৩ ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে প্রচারণা ও গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গুঞ্জন রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সদ্য বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনের অনুসারী ও বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে নারায়ণগঞ্জে পরিচিত। একই আসনে দলের প্রার্থীর বিরুদ্ধে মাঠে থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গিয়াসউদ্দিন। তাই বেশ কিছুদিন ধরে বিদ্রোহী প্রার্থী গিয়াসউদ্দিনের অনুসারী মোহাম্মদ ইকবাল হোসেন দলের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন কিনা এমনটাই প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে।

সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান পরিস্কার করলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ১৯৯১ সাল থেকে বিএনপিকে ভালোবেসে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে রাজনৈতিক জীবনের পদযাত্রা শুরু করেন। রাজনীতির পালাবদলে বিএনপি ক্ষমতাচ্যুত হলে ভয়ংকর এক পরিস্থিতিতে পরতে হয় তাকে। আওয়ামী লীগের শাসনামলে একের পর এক মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে মোট ৭৬ টি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে ১৪ টি হত্যা মামলা দায়ের করা হয় গত জুলাই আগস্টের আন্দোলনের সময়। বিএনপির রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে একাধিকবার কারাভোগও করেছেন মোহাম্মদ ইকবাল হোসেন। শুধু বিএনপির রাজনীতি করায় হয়রানি হতে হয়েছে তার পরিবারের সদস্যদেরও। দফায় দফায় সন্ত্রাসী হামলা চালানো হয় তার বসতবাড়িতে। গত বছরের জুলাই আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, সানারপাড়, মৌচাক সড়ক অবরোধ করে তীব্র আন্দোলন গড়ে তোলেন ইকবাল হোসেন ও যুবদল নেতা মশিউর রহমান রনির নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা। তাদের এই তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এমনটাই দাবি তার।

ইকবাল হোসেন আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার বিগত ১৭ বছর ভোটের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করেছেন। প্রয়াত গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর আগ পর্যন্ত জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম করেছেন। জনগণের দাবি আদায় করতে গিয়ে বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে। নির্বাচনে সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিম পাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্রটি ঝুকিপূর্ণ বলে দাবি করেন তিনি। তাই সকল ভেদাভেদ ভুলে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচণে বিএনপির মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ- সোনারগাঁও) আসনের ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে এই আসনটি দলের চেয়ারম্যান তারেক রহমানকে উপহার হিসেবে দেওয়ার কথা জানান তিনি।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে হাইকমান্ড। ইতোমধ্যে বিএনপির বহু প্রভাবশালী নেতাসহ শতাধিক জনকে বহিষ্কারও করা হয়েছে।

তবে দলীয় প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র হিসেবে মাঠ গরম রাখায় ও ভোট ভাগের আশঙ্কায় চাপে আছে বিএনপি। তারেক রহমানের অনুরোধে অনেক বিএনপি প্রার্থী সরে দাঁড়ালেও নির্দেশ অমান্য করে এখনো মাঠে রয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের ফুটবল প্রীতিকের স্বতন্ত্রপ্রার্থী সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন। দলের নির্দেশনা অমান্য করায় তাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।##

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell