বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৫
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

ক্রয় রশিদ না থাকায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৬, ২০২৩, ৭:৪৯ অপরাহ্ণ
  • ২৫৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ক্রয় রশিদ না থাকায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ডিমের দাম বেশি রাখায়, ক্রয় রশিদ না থাকায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর নিউমার্কেটের বনলতা কাঁচাবাজার ও মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

 

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- বনলতা কাঁচাবাজারের জনপ্রিয় এন্টারপ্রাইজ, ফাতেমা ট্রেডার্স ও টাউন হল কাঁচাবাজারের মিজানের ডিমের দোকান।

এর মধ্যে জনপ্রিয় এন্টারপ্রাইজ ও ফাতেমা ট্রেডার্সকে দুই হাজার করে চার হাজার টাকা এবং মিজানের ডিমের দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগম ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।

অভিযান শেষে মাগফুর রহমান বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় আজ বনলতা কাঁচাবাজার ও টাউনহল কাঁচাবাজারে অভিযান চালানো হচ্ছে।

অভিযানের বিষয়ে তিনি বলেন, আমরা অভিযানে দেখলাম এসব বাজারে সরকারের বেধে দেওয়া মূল্যে ডিম বিক্রি হচ্ছে। এর বাইরে কোথাও কোথাও হয়তো বেশি দামে বিক্রি হতে পারে। তবে সেটি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। ইতোমধ্যে ডিমের দাম বেশি রাখায় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই বাজারে তিন দোকানকে জরিমানা করা হয়।

পেঁয়াজ ও আলুর দামের বিষয়ে তিনি বলেন, পেঁয়াজ ও আলুর দাম এখনো সরকারের বেধে দেওয়া দামে আসেনি। এক্ষেত্রে ব্যবসায়ীরা যুক্তি দিচ্ছেন, এগুলো তাদের আগের কেনা। তাই আগের দামেই বিক্রি হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যে এটা কমে আসবে।

এদিকে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও স্যালাইনের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে ঢাকায় অধিদপ্তরের তিনটি টিম অভিযান পরিচালনা করছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell