বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:১০
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

ক্রিকেটারদের ঈদ পালন ভক্তদের শুভেচ্ছা জানিয়ে

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৩, ২০২২, ৮:৫৮ অপরাহ্ণ
  • ৫১০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।দীর্ঘ এক মাস পবিত্র মাস রমজান পালন করার পর খুশির ঈদ আসলো। সোমবার (২ মে) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি বাংলাদেশে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।

সারাদেশে আজ মঙ্গলবার (৩ মে) যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ঈদ-উল-ফিতর। ক্রিকেটাঙ্গনে থাকা খেলোয়াড়রাও সবার সঙ্গে পালন করছেন মুসলমানদের সবচেয়ে খুশির এই দিবসটি।

 

ঈদে ছুটিতে রয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এদিন ময়মনসিংহ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলের অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও ময়মনসিংহে ঈদ করছেন। খুলনায় বেড়ে উঠলেও আরেক অল-রাউন্ডার মেহেদি হাসান মিরাজ চলে গেছেন বাপ-দাদার ভিটে বরিশালের বাকেরগঞ্জে। সেখানে ছেলের সঙ্গে ছবি তুলে সোশ্যাল সাইটে পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তবে ইনজুরির কারণে আঙুলে ব্যান্ডেজ থাকায় বাঁধনহীন আনন্দটা হচ্ছে না।

টেস্ট অধিনায়ক মুমিনুল হক কক্সবাজারে ঈদ উদযাপন করছেন। স্ত্রীর সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তরুণ পেস তারকা তাসকিনের ঈদ এবার দ্বিগুণ খুশির। মাত্র পাঁচ দিন আগে কন্যাসন্তানের বাবা হয়েছেন ইনজুরি আক্রান্ত এই পেসার। নিজের পুত্র-কন্যার সঙ্গে তার ঈদ কাটছে জম্পেশ। এবং অবশ্যই বরাবরের মতো তিনি বাবা এবং স্বজনদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আমাদের জন্য প্রার্থনা করুন। ’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ঈদ কাটাচ্ছেন ঢাকায়। তবে তার মা দেশের বাইরে থাকায় কিছুটা মন খারাপ তামিমের। ফেসবুকে বিজ্ঞাপনী কম্পানির লোগো সংবলিত ভিডিও প্রকাশ করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একই কাজ করেছেন মুশফিক-সাকিব-মাহমুদউল্লাহরা। সবাই কোনো না কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। দুই বছর করোনার কারণে ঠিকঠাক ঈদের আনন্দ হয়নি। এবার নেই কোনো বিধিনিষেধ। সবাই মেতে উঠেছেন ঈদের আনন্দে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell