মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫৪
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ক্ষেত থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৩, ২০২৩, ৮:৫৫ অপরাহ্ণ
  • ২৮৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

ক্ষেত থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে ক্ষেত থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আকলিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ মৃত্যু হয়েছেন।

বুধবার (৩ মে) দুপুরে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পশ্চিম চর শালেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকলিমা আক্তার ওই ইউনিয়নের বাসিন্দা আলী খানের স্ত্রী। তাদের সংসারে দুটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির জানান, ঘটনার দিন (৩ মে) দুপরে বৃষ্টির সময় বাড়ি থেকে কিছু দূরে ক্ষেত থেকে গরু আনতে যান আকলিমা আক্তার। এসময় বজ্রপাত ঘটলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া পাশেই ভুট্টা ক্ষেতে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন, তারাও কিছুটা আহত হন।

পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শেখ বিল্লালকে জানালে, তিনি ঘোড়ার গাড়িতে করে আকলিমার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিটন ঢালী বলেন, ওই গৃহবধূর দাফন সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকের কার্যালয় হতে বরাদ্দকৃত ২০ হাজার টাকা ওই পরিবারের হাতে পৌঁছে দেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell