শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩৬
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

খাওয়ার পর হাঁটা কি আসল সমাধান? চলুন জেনে নেওয়া যাক।  

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১১, ২০২৪, ১০:২২ অপরাহ্ণ
  • ২১৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

খাওয়ার পর হাঁটা কি আসল সমাধান? চলুন জেনে নেওয়া যাক।

খাবার খাওয়ার সাথে সাথে শোয়া বা ঘুমানো ঠিক না এ বিষয়ে আমরা কম বেশি সবাই জানি। খাওয়ার পর হাঁটাহাঁটি করলে খুব ভালো।

তা না পারলে অন্তত কিছুক্ষণ বসে থাকুন। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, খাওয়া শেষে ৩০ মিনিট হাঁটতে পারলে ভালো। বিশেষত রাতের খাবার খাওয়ার পর। এতে করে হজমের কোনো সমস্যা হয় না। কিন্তু আসলেই খাওয়ার পর হাঁটা কি আসল সমাধান? চলুন জেনে নেওয়া যাক।

খাবার সব সময় ভালোভাবে চিবিয়ে খাওয়া উচিত। এতে করে খাবার টুকরো হওয়ার পর লালারসের সঙ্গে মিশে হজম উপযোগী হয়ে ওঠে। এর মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টিও পেয়ে থাকে শরীর। আর খাবার ছোট ছোট টুকরো হয়ে লালারসের সঙ্গে মিশে শরীরের বিভিন্ন অন্ত্রে আসে। সেখান থেকেই হজম প্রক্রিয়া চলে। আর এই খাবার স্থানান্তর যত দ্রুত হবে ততই হজম ভালো হয়। স্থানান্তরণ প্রক্রিয়া যত দেরিতে হবে ততই গ্যাসের সমস্যা বাড়বে। এজন্য খাবারের পর ৩০ মিনিট হাঁটলে অনেক সমস্যা দূরে থাকবে। এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত খাওয়ার পর হাঁটেন তাহলেও তাদের সমস্যার সমাধান হবে।

গবেষণা বলছে, খাওয়ার পর হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে যে শুধু হজম ভালো হয়। তাই নয় যাদের ডায়াবেটিস আছে তাদের জন্যেও খুব উপকারী। তাই যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরও প্রতিদিন খাওয়ার পর হাঁটার অভ্যাস করা উচিত।

নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোর গবেষণায় বলা হয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে তারা যদি রাতে খাওয়ার পর ৪০ মিনিট হাঁটতে পারেন তাহলে ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে। সেই সঙ্গে কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার কম খেতে হবে। গ্লুকোজ ভেঙেই কিন্তু শরীরে শক্তি আসে। রক্তে গ্লুকোজের মাত্রা বাড়লে বিভিন্ন শারীরিক সমস্যা আসে আর যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে দেওয়া একেবারেই ঠিক নয়। তবে একদম খাবার খেয়েই হাঁটতে বেরিয়ে পড়বেন এমন কিন্তু নয়। এতে বদহজম, অ্যাসিডিটির সমস্যা দেখা দেবে। এজন্য খাওয়ার পর পাঁচ থেকে ১০ মিনিট অপেক্ষা করে তারপর হাঁটতে যান। তবে খুব বেশি জোরে হাঁটবেন না। মাঝারি গতিতে হাঁটুন।

আবার অতিরিক্ত কোন কিছু ভালো না। খুব বেশি হাঁটলে বা ওয়ার্কআউট করলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। কারণ পেশিগুলোতে অতিরিক্ত বেশি রক্ত সঞ্চালন হয়। এতেও কিন্তু হজমের সমস্যা বাড়ে।

প্রতিদিন অন্তত ১০ হাজার স্টেপ হাঁটার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রতিদিন যদি শরীরচর্চা করেন, নিয়ম মেনে খাওয়া-দাওয়া করেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি ৩০ মিনিট হাঁটতে পারেন তাহলে থাকবেন সুস্থ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell