বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৪
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

খানসামার কুমড়িয়া স্কুলে মানববন্ধনের ডাক, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও-ওসি-শিক্ষা অফিসার।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৪, ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ
  • ১৩৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

খানসামার কুমড়িয়া স্কুলে মানববন্ধনের ডাক, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও-ওসি-শিক্ষা অফিসার।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

খানসামা উপজেলার কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা বেগমকে ওমরা হজ্ব পালনে বাধা প্রদান ও ছুটি মঞ্জুর করতে হয়রানির অভিযোগ এবং ছুটির বদলে আগস্ট মাস উপলক্ষে কাল ব্যাজ না পরায় শোকজ করায় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মোকছেদ আলীর অপসারণের দাবিতে মানববন্ধনের ডাক দেন এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মারুফ হাসান, ওসি চিত্তরঞ্জন রায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক ঘটনাস্থলে এসে ছুটি মঞ্জুর করে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার ওই স্কুলের সম্মুখ সড়কে ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনের উদ্দেশ্যে আসতে থাকে ভুক্তভোগী শিক্ষিকার পরিবারের সদস্যসহ এলাকার প্রায় শতাধিক ব্যক্তি। পুলিশ এসে বিষয়টির সুরাহার আশ্বাস দিয়ে মানববন্ধন না করার অনুরোধ জানান। পরে ইউএনও, ওসি ও শিক্ষা কর্মকর্তা এসে প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষকের সমঝোতা করে ওমরা হজ্ব পালনে ছুটির ব্যবস্থা করে দেন। ভুক্তভোগী সহকারী শিক্ষিকা সুলতানা বেগম জানান, পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে প্রধান শিক্ষকের কাছে এ মাসের শুরুতে ছুটির আবেদন করি। কিন্তু তিনি ছুটি না দিয়ে তাল-বাহানা করে হয়রানি ও কালক্ষেপণ করে যাচ্ছে। আবার ছুটির বদলে তিনি নিজেও শোকের মাসে কাল ব্যাজ না পরে সেই একই অপরাধে আমাকে শোকজ করে। এমতাবস্থায় ২৬ আগস্ট হজ্বের তারিখ নির্ধারণ হওয়ায় পরিবারের সদস্যসহ এলাকার লোকজন মানববন্ধনের ডাক দেন। তবে ইউএনও, ওসি ও মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার এসে আমাকে আশস্ত করে ছুটির ব্যবস্থা করে দেওয়ায় তারা আর মানববন্ধন করে নি। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মোকছেদ আলী বলেন, স্কুলে শিক্ষকের সংখ্যা খুবই কম। তারপরও ২/৩ দিনের ছুটি আমি দিতে পারি। কিন্তু বেশি দিনের ছুটি নিতে হলে কমিটির অনুমতি প্রয়োজন। কমিটির সভাপতি ঢাকায় থাকায় ছুটি মঞ্জুর করতে বিলম্ব হয়েছিল। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মারুফ হাসান জানান, তাদের মধ্য ভুল বোঝাবোঝি ও সমঝোতার অভাবে এরকম উদ্ধৃতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এর সুরাহা করে দিয়েছি। ছবির ক্যাপশন: ১. দিনাজপুরের খানসামা উপজেলার কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ফটক। ২. দিনাজপুরের খানসামা উপজেলার কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছুটির ফরম তুলে দিচ্ছেন ইউএনও-ওসি-শিক্ষা অফিসারের হাতে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell