শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:১৭
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

খানসামা উপজেলা প্রাথমিক তদন্তকারী কর্মকর্তার সামনে প্রধান শিক্ষিকাকে হেনস্থা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩, ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ
  • ১২০ ০৯ বার দেখা হয়েছে

  স্টাফ রিপোর্টার ঃ

খানসামার মধ্য সুবর্ণখুলী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে উপজেলা প্রাথমিক তদন্তকারী কর্মকর্তার সামনে প্রধান শিক্ষিকাকে হেনস্তার সংবাদ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে মধ্য সুবর্ণখুলী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকার অভিযোগ সূত্রে জানা যায়, বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক রাখাল চন্দ্র রায় ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানি ও স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। সেই শিক্ষার্থীদের অভিভাবক বিদ‍্যালয়ে আসলে শিক্ষক রাখাল চন্দ্র তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখান। এবিষয়ে বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা লম্পট শিক্ষক রাখাল চন্দ্রের বিভাগীয় ব‍্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অভিযোগ দিলে বিদ‍্যালয়ের দপ্তরী তরিকুলের সহযোগিতায় লম্পট সহকারি শিক্ষক রাখাল চন্দ্র ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিথ্যাভাবে নানান অনিয়মের অভিযোগ দেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মোটা অংকের টাকা দেন।

পরে ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করে দিলে তারা বৃহস্পতিবার বিদ‍্যালয় তদন্ত করতে আসলে তাদের উপস্থিতির কথা টের পেয়ে তারা স্থানীয় ভাড়াটিয়া লোকজন এবং পাশ্ববর্তী বিদ‍্যালয়ের   প্রধান শিক্ষক রমজান আলী গোবিন্দপুর রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক  ইব্রাহিম খলিল উত্তর সুবর্ণ খুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পশ্চিম গোবিন্দপুর আত্রাই সরকারি প্রাথমিক বিদ্যালয়,প্রধান শিক্ষক সুলতানা জামান সেন্টারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়  প্রধান শিক্ষকরা তাদের নিজ বিদ‍্যালয় ছেড়ে বেআইনি ও নিয়মবর্হিরভূতভাবে এসে প্রধান শিক্ষিকাকে হেনস্থা করেন এবং প্রধান শিক্ষিকা একপর্যায়ে নিজের জীবন রক্ষার্থে বিদ‍্যালয়ের একটি শ্রেণিকক্ষে ঢুকেন। এসময় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির তালুকদার বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell