শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৭
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

খিলগাঁওে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক জহির ভূইয়া নিহত।।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১, ২০২৫, ১:০০ পূর্বাহ্ণ
  • ৭৩ ০৯ বার দেখা হয়েছে

খিলগাঁওে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক জহির ভূইয়া নিহত।।

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার সিনিয়র (ক্রীড়া) সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) নিহত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার সিনিয়র (ক্রীড়া) সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) নিহত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ছেলে রাকিব ভুইয়া তামিম জানান, তাদের বাসা সবুজবাগের বাসাবো এলাকায়। তার বাবা ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক। দুপুরে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কারওয়ান বাজারের অফিসে যাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর ফোনে তাদেরকে দুর্ঘটনার খবর দেয় পথচারী।

তিনি জানান, খবর পেয়ে প্রথমে মুগদা হাসপাতালে গিয়ে তার বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তিনি। সেখান থেকে চিকিৎসকের পরামর্শ তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসার কিছুক্ষণ পর তিনি মারা যান। খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের ঢালে দুর্ঘটনার শিকার হয়েছেন, এটুকুই শুনেছেন। এর বেশি কিছু জানেন না ছেলে তামিম।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

তার বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার চাবিতলা গ্রামে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell