সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:২০
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

খিলগাঁওয়ে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল শিশুটির

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২০, ২০২২, ৮:১৬ অপরাহ্ণ
  • ২২৫ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীর খিলগাঁওয়ে দুই বাসের রেষারেষিতে আল রাহিদ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনার সময় ফুটপাত দিয়ে মাছ ধরা দেখতে যাচ্ছিল বাবার হাত ধরে থাকা শিশুটি।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে খিলগাঁও নাকদারপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যরত চিকিৎসক সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আল-রাহিদ খুলনার বসুপাড়া এলাকার মো. আক্তার হোসেনের তিন সন্তানের মধ্যে সবার ছোট ছিল। বর্তমানে তারা খিলগাঁও নন্দীপাড়ায় ২ নং স্কুল রোড এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো। নিহত শিশু সেখানকার একটি স্কুলে পড়াশোনা করত।

আক্তার হোসেন জানান, বিকেলে তার ছোট ছেলে আল-রাহিদ বায়না ধরে মাছ ধরা দেখতে যাবে। নাকদার পার এলাকার ফুটপাত দিয়ে হেঁটে স্থানীয় একটি বিলে যাওয়ার সময় দুটি বাসের রেষারেষিতে একটি বাসের ধাক্কা খেয়ে হাত ধরে থাকা রাহিদ ছিটকে পড়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় তিনটি হাসপাতাল ঘুরে সর্বশেষ ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) ফারুকুল আলম জানান, দুই বাসের রেষারেষির কারণে একটি বাসের ধাক্কায় ফুটপাতে থাকা শিশুটির মৃত্যু হয়েছে। দুটিবাস জব্দসহ চালকদের আটক করা হয়েছে।
হাসপাতালে নিহত শিশুর খালা কামরুন নাহার এ্যানি বলেন, দুর্ঘটনার পরপরই শিশু আল-রাহিদকে মুগদা হাসপাতালসহ স্থানীয় তিনটি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কেউ প্রাথমিক চিকিৎসাও দেয়নি। সবাই ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছে। অবশেষে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell