শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:২২
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৮, ২০২২, ৯:৪৫ অপরাহ্ণ
  • ২৪৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর খিলগাঁওয়ের হাজীপাড়ায় একটি মাদরাসার বাথরুমে গোসল করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকবাল হোসাইন (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে হাজীপাড়া জামিয়া ইকরা বাংলাদেশ মাদরাসায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তাকে হাসপাতালে নিয়ে আসা মাদরাসাশিক্ষক আবু সালেহ বলেন, মাদরাসায় তাফসিরে জালালাইন বিভাগে পড়াশোনা করতো ইকবাল। দুপুরে মাদরাসার টিনশেড বাথরুমে গোসল করতে যায় সে। সেখানে লোহার দরজার ওপর কাপড় রাখতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইকবাল। লোহার দরজাটি আগে থেকে বিদ্যুতায়িত ছিল। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ইকবালের চাচাতো ভাই সানাউল্লাহ গাজীর সঙ্গে কথা হলে তিনি জানান, তাদের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার বেশেরা গ্রামে। বর্তমানে ওই মাদরাসাতে থাকতো। তিন ভাই তিন বোনের মধ্যে ইকবাল ছিল দ্বিতীয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell