রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৪
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

খুলনায় ইজিবাইক ছিনিয়ে নিয়ে চালক স্কুলছাত্র হত্যা মরদেহ উদ্ধার করে পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৭, ২০২২, ১১:৪৮ অপরাহ্ণ
  • ৩১২ ০৯ বার দেখা হয়েছে

খুলনায় ইজিবাইক ছিনিয়ে নিয়ে চালক স্কুলছাত্র হত্যা মরদেহ উদ্ধার করে পুলিশ।

 খুলনায় আব্দুল্লাহ জমাদ্দার (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে মহানগরীর হরিণটানা বাইপাস এলাকার এ আর প্রপার্টিজের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল্লাহ জমাদ্দার লবণচরা থানার মোহাম্মদ নগর মেম্বর সড়কের মো. রফিকুল ইসলামের ছেলে। সে দেলদার আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনার পাশাপাশি বাবার ইজিবাইক চালাতো আব্দুল্লাহ।

ইজিবাইক কেড়ে নেয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও স্বজনরা।

স্থানীয়রা জানান, অভাবের সংসার হওয়ায় বাবার পাশাপাশি ইজিবাইক চালাতো আব্দুল্লাহ।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে বাবা ইজিবাইক নিয়ে বাড়ি ফিরলে সেটি নিয়ে বের হয় সে। রাত পৌনে ৯টার দিকে আব্দুল্লাহর মোবইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার বিভিন্ন স্থানে আব্দুল্লাহর সন্ধানে মাইকিং করা হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা জান‌তে পা‌রে যে, এ আর প্রোপার্টিজের মধ্যে একটি মরদেহ পড়ে আছে। তারা সেখানে গিয়ে আব্দুল্লাহর মরদেহ শনাক্ত করে। তবে আব্দুল্লাহর নিয়ে যাওয়া ইজিবাইকের সন্ধান মেলেনি।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. তাজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধমে সংবাদ পেয়ে পুলিশ ইজিবাইক চালক কিশোর আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

কেএমপির এই কর্মকর্তা আরও বলেন, তবে ইজিবাইকটি খুঁজে পাওয়া যায়নি। মূলত ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell