সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১২
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

খেলা হবে, ফাইনাল খেলা ডিসেম্বরে,আসেন বিএনপি নেতারা:ওবায়দুল কাদের

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৯, ২০২৩, ৯:৩০ অপরাহ্ণ
  • ২০০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

খেলা হবে, ফাইনাল খেলা ডিসেম্বরে,আসেন বিএনপি নেতারা:ওবায়দুল কাদের

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, ফাইনাল খেলা ডিসেম্বরে,আসেন বিএনপি নেতারা

হ্যালো, বিএনপি আপনারা মাথা গরম করবেন না, মন খারাপ করবেন না। আমরা শান্তি চাই, শান্তিপূর্ণ পরিবেশ চাই। শান্তি যত বাড়বে, আমাদের ভোট তত বাড়বে। ’

 

বুধবার (১৯ জুলাই) রাজধানীর তেঁজগাওয়ের সাতরাস্তা এলাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশ ও র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা মালা গেঁথে বসেছিল, কখন আসবে উজরা জেয়া, সেই আশায় চোখেমুখে স্বপ্ন ছিল। আমেরিকার নেতারা চলে গেল। বিএনপির চোখ মুখ শুকিয়ে গেছে, তাদের গলা শুকিয়ে গেছে। বিএনপির নেতাদের আমেরিকা বলে দিয়েছে, তত্ত্বাবধায়ক নিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, বিএনপি শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়। আমেরিকা বলে গেছে, কাউকে ছাড়া কোনো কিছু নয়। বাংলাদেশের নিয়ম, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ইউরোপও বলে গেছে। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। দুনিয়ার যত গালিগালাজ তারা দেয়। বিএনপি নেতারা বঙ্গবন্ধুকন্যাকে পর্যন্ত সম্মান দিতে পারে না। আশা পূরণ হয়নি। এখন সব দোষ শেখ হাসিনার। শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে, এটাই তাদের জ্বালা।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে দলটির সাধারণ সম্পাদক বলেন, এই যে তরুণতুর্কিরা, ফট করে মাথা গরম করো, মাথা গরম করা যাবে না। খেলা হবে, ফাইনাল খেলা ডিসেম্বরে। মোকাবিলা হবে। আসেন বিএনপি নেতারা। জনগণের শক্তি একদিকে, আর একদিকে সন্ত্রাসী আন্দোলন। বিএনপি নির্বাচনে না এলে সেটা আপনাদের বিষয়, কিন্তু বাধা দিলে আমরা জনগণকে নিয়ে প্রতিহত করব। ৫৪ দল, আবার ৩৫ দল, এখন বলে ৩২ দল। একবার বলে ২৭ দফা, আবার বলে ১০ দফা, এখন আবার বলে ১ দফা। ভুয়া, ভুয়া!

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের বলব, মান-সম্মান রাখতে চাইলে আন্দোলন ছেড়ে নির্বাচনে আসুন। বাংলাদেশের মানুষ আপনাদের মান সম্মান রাখবে না। বিএনপির ভোট আছে? আছে ভোট? ভোট করার মতো কোনো কাজ আছে? খালি মুখে ভোট বাংলার মানুষ আর দেবে না।

তিনি আরও বলেন, চট্টগ্রামের মানুষ অপেক্ষা করছে। নদীর তলে টানেল আসছে। এত উন্নয়ন বিএনপির ঘুম নেই। তাদের কেন মানুষ ভোট দেবে? বিদ্যুতের ফাঁকে কিছুদিন অসুবিধা হয়েছিল। বিএনপি তো মনে করল বিশাল সমস্যা হয়ে গেছে। যে নেত্রী ৩ ঘণ্টা ঘুমায়, ২১ ঘণ্টা কাজ করেন। কার জন্য? মানুষের জন্য। জিনিসপত্রের দাম বাড়ে, তার মন খারাপ হয়। তিনি ঘুমাতে পারেন না। আমাদের এরকম নেতা দরকার।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell