শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২২
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

গজারিয়ায় বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ‘স্যুটার মান্নান’ শীর্ষ সন্ত্রাসী নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৮, ২০২৫, ৯:২৭ অপরাহ্ণ
  • ১৫৫ ০৯ বার দেখা হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়ায় নদী দখল, চাঁদাবাজি ও অবৈধ বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ‘স্যুটার মান্নান’ নামে পরিচিত এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত মান্নান (৪৫) গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের জৈষ্ঠিতলা গ্রামের বাসিন্দা। সোমবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বড় কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা আরও ছয়জন গুলিবিদ্ধ বা আহত হন, তারা হলেন- হৃদয় বাঘ (২৮), আতিকুর (৩০), হাসিব (৩৪), শ্যামল (৩০), নয়ন (২৫), হামীম (৩২)।

নিহতের পরিবার দাবি করছে, হোগলাকান্দি গ্রামের লালু ও জুয়েল গ্রুপের ভাড়াটে সশস্ত্র হামলাকারীরা মান্নানকে হত্যা করেছে। মান্নানের স্ত্রী সুমি বেগম বলেন, ‘কয়েকদিন আগে সে আমাকে জানিয়েছিল, তাকে মেরে ফেলতে লালু-জুয়েল পেশাদার অস্ত্রধারীদের ভাড়া করেছে। আজ সেই কথাই সত্যি হলো।’ প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মেঘনা নদীতে দুটি ইঞ্জিনচালিত ট্রলারে করে দুই পক্ষের সদস্যরা অবস্থান নেয়। এক পর্যায়ে মুখোশধারী, হেলমেট পরা ও জ্যাকেটধারী সশস্ত্র একটি গ্রুপ ট্রলার লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। প্রায় ২০-২৫ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। মান্নানের মরদেহ ট্রলারের ওপর পড়ে থাকতে দেখা যায়।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘নিহতের বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করা হয়েছে। একটি গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।’ গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ জানান, ‘মান্নান একজন চিহ্নিত সন্ত্রাসী, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অস্ত্র চালনায় সে ছিলো পারদর্শী। তাই এলাকায় ‘স্যুটার মান্নান’ নামে পরিচিত ছিল।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell