বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

গরমে অস্থিরতায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন রঙমিস্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১১, ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ
  • ২৮৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

গরমে অস্থিরতায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন রঙমিস্ত্রী

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বকুল মিয়ার বাড়ি নরসিংদির রায়পুরা উপজেলায়। দুই ছেলেসহ পরিবার নিয়ে খিলগাঁওয়ের গোড়ান বাজার মাদানি ঝিলপাড় এলাকায় থাকতেন। মূলত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

রাজধানীর খিলগাঁওয়ের আদর্শবাগ এলাকায় ভবনে রঙের কাজ করার সময় বকুল মিয়া (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালে তার ছেলে মো. সুজন মিয়া জানান, নিজের অটোরিকশা চালাতেন তার বাবা বকুল মিয়া। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে তাকে রিকশা নিয়ে বের হতেও দেখেন তিনি। তবে বিকেল ৩টার দিকে খবর পান, আদর্শবাগ এলাকায় একটি ভবনে রঙের কাজ করার সময় সেখানে অসুস্থ হয়ে পড়েছেন তার বাবা।

হাসপাতালে আরেক রঙমিস্ত্রী মিজানুর রহমান জানান, মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বকুল মিয়া তাকে বলেন, গরমে অস্থিরতা কাজ করছে তার শরীরে। দুইদিন ধরে বুকও ব্যথা ব্যথা করছে। রোদে অটোরিকশা চালাতে কষ্ট হয়। তার সঙ্গে রঙের কাজ করতে চান। সেই সুবাদে অটোরিকশা রেখে এসে বেলা ১১টার দিকে তার সঙ্গে খিলগাঁও আদর্শবাগ তিতাস রোডে একটি ৬ষ্ঠতলা ভবনের রুমে রঙ করার কাজ শুরু করেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বকুল মিয়া। তখন তার মাথায় পানি ঢালা হয়। তবে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ঢামেকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্বজন ও সহকর্মীরা। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell