শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

গরমে শরীরে পানির ঘাটতি পূরনে ডাবের পানি,স্যালাইন কতটুকু উপকারী

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৮, ২০২৪, ১১:২২ অপরাহ্ণ
  • ৩০২ ০৯ বার দেখা হয়েছে

 

 

গরমে শরীরে পানির ঘাটতি পূরনে ডাবের পানি,স্যালাইন কতটুকু উপকারী? জেনে নিন

তীব্র গরমে দিনেরবেলা বাইরে বের হলেই শরীর দিয়ে ঘামের স্রোত বেয়ে চলে সবারই, ফলে শরীরে পানির ঘাটতি দেখা দিতে শুরু হয়। যদি আপনি পর্যাপ্ত পানি পান না করেন, তাহলে ঘামের সঙ্গে যে পানি বেরিয়ে যায় তা কিন্তু আর পূরণ হয় না, এভাবেই শরীর পানিশূন্য হতে শুরু করে।

তাই শরীরে পানি ও ইলেকট্রোলাইটসের ঘাটতি মেটাতে অনেকেই নিয়মিত ডাবের পানি পান করছেন এ সময়। আবার কেউ কেউ স্যালাইনের পানি পান করছেন। এখন প্রশ্ন হলো, ডাবের পানি নাকি স্যালাইন এই দুই পানীয়ের মধ্যে কোনটি বেশি উপকারী?

এ বিষয়ে ভারতের কলকাতা শহরের বিশিষ্ট পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার জানান, ডাবের পানি নিসন্দেহে খুবই উপকারী শরীরের জন্য। এই পানীয়ে চুমুক দিলে খুব সহজেই দেহে পানির ঘাটতি মেটে। শুধু তাই নয়, ডাবের পানিতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাঙ্গানিজ, অ্যান্টি অক্সিডেন্টও আছে।

আর এসব উপাদান কিন্তু দেহের একাধিক উপকার করে। তাই শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে চাইলে নিয়মিত ডাবের পানি পান করতেই হবে। তিনি আরও জানান, স্যালাইনের তুলনায় ডাবের পানি বহুগুণে উপকারী ও নিরাপদ।

কারণ ডাবের পানি পান করলে শরীরে ইলেকট্রোলাইটসের ভারসাম্য ফেরে। একই সঙ্গে মেলে এনার্জি। আর সবচেয়ে বড় কথা, ডায়াবেটিস-প্রেশারের মতো অসুখ থাকলেও অনায়াসে ডাবের পানি পান করা যায়। অন্যদিকে স্যালাইনের পানি কিন্তু প্রেশার, সুগার, কোলেস্টেরল থাকলে পান করা নিরাপদ নয়। এদিক দিয়ে ডাবের পানি নিরাপদ।

এই গরমে প্রতিদিন ডাবের পানি পান করুন আর না করুন, অন্ততপক্ষে ৩-৪ লিটার পানি অবশ্যই পান করুন। আর যারা রোদে বা বাইরে দীর্ঘসময় কাটানা তারা একটু পরপরই পানি পান করুন সুস্থ থাকতে।

আর এই গরমে খুব দরকার না বলে একবারেই বাইরে বের হবেন না। বরং চেষ্টা করুন সকাল সকাল বা বিকেলের পর বাইরে বের হওয়ার।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell