সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২৪
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

গরিব মানুষরা অনেকে ডিম খাওয়া ছেড়েই দিয়েছে!

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৩, ২০২২, ১০:২৮ অপরাহ্ণ
  • ৫৫৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।লাল ডিমের হালি বিক্রি হচ্ছে ৫৫ টাকা। একটি ডিমের জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে ১৩ টাকা ৭৫ পয়সা।

শনিবার (১৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর পল্লবী, কালশী ও মিরপুর-১১ নম্বর বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

তিন দিনের ব্যবধানে লাল ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ টাকা। হাঁসের ডিমের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। বর্তমানে বাজারে লাল ডিমের ডজন ১৫৫ টাকা, হাঁসের ডিমের ডজন ২২০ থেকে ২৩০ টাকা। এছাড়া দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়।

গত শুক্রবার রাজধানীর বাজারগুলোতে লাল ডিমের ডজন বিক্রি হয়েছিল ১৫০ টাকা। অন্যদিকে হাঁসের ডিমের ডজন বিক্রি হয়েছিল ২০০ থেকে ২১০ টাকায়। দেশি মুরগির ডিমের ডজন ছিল ২২০ থেকে ২৩০ টাকা।

ডিমের দাম বাড়ায় ক্ষুব্ধ পল্লবী এলাকার বাসিন্দা সৈয়দ জাকারিয়া জিকু। বলেন, সবকিছুর দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যারা আগে এক ডজন ডিম কিনতো তারা এখন কিনছে এক হালি। যারা এক হালি কিনতো তারা এখন দুই-একটা ডিম কিনতে পারছে। গরিব মানুষরা অনেকে ডিম খাওয়া ছেড়েই দিয়েছে!

তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে মানুষ অতিষ্ঠ হয়ে উঠবে। দেওয়ালে পিঠ ঠেকে যাবে। তখন মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে!

পল্লবী এলাকার পাটোয়ারী জেনারেল স্টোরের মালিক আবু বক্কর সিদ্দিক পাটোয়ারী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় ডিমের দাম বেড়েছে। একই সাথে বেড়েছে খামারগুলোর মুরগির খামারের দাম। সব মিলিয়ে দাম বেড়েছে। দুই একদিনের মধ্যে লাল ডিমের দাম ডজনে আরও ৫ টাকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।

কালশী বাজারের ডিম বিক্রেতা রমজান আলী বলেন, লাল ডিমের হালি বিক্রি করছি ৫০ থেকে ৫৫ টাকা। ডজন বিক্রি করছি ১৫৫ থেকে ১৬০ টাকা। দেশি মুরগির ডিমের (কক) দামও বেড়েছে। এখন ডজন বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়।

দাম বাড়ার কারণ জানতে চাইলে রমজান বলেন,  পরিবহন খরচ বেড়েছে, মুরগির খাবারের দামও বেড়েছে। সব মিলিয়েই ডিমের দাম বেড়েছে। আরও বাড়বে ডিমের দাম। দুই-একদিনের মধ্যে লাল ডিমের ডজন ১৬০ থেকে ১৬৫ টাকা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell