শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩৯
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ সহযোগি যুবক কারাগারে

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৫, ২০২২, ১২:১৪ পূর্বাহ্ণ
  • ৪৯৭ ০৯ বার দেখা হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ সহযোগি যুবক কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের জন্য সহযোগিতার অভিযোগে আটক মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডিত মেহেদী উপজেলার নাকাই ইউনিয়নের পগইল নাকাই গ্রামের মমতাজ আলীর ছেলে।

ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধায় গরুকে খাওয়ার জন্য ধানের খড় আনতে বাড়ির বাইরে যায় মেয়েটি। এ সময় একই ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের আব্দুল জলিল প্রধানের ছেলে সুমন প্রধান (২৬) ও তার সহযোগী মেহেদী হাসান ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে পাশের একটি ঘাসের জমিতে নিয়ে যান। সেখানে সুমন ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। আর সুমনকে পাহারা দিয়ে ধর্ষণে সহায়তা করেন মেহেদি। সেখানে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে রেখে পালিয়ে যান তারা।

পরে ওই শিক্ষার্থী বাড়ি ফিরে ধর্ষণের বিয়ষটি জানালে তাকে অসুস্থ অবস্থায় প্রথমে গোবিন্দগঞ্জ হাসপাতাল ও পরে শহিদ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বলেন, এ ঘটনায় শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা মোস্তফা বেপারী সুমন ও মেহেদীকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পরে এদিন রাতেই মামলার দুই নম্বর আসামি মেহেদীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, শনিবার মেহেদীকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেলে মেহেদীকে গাইবান্ধা জেলা কারিগারে পাঠানো হয়েছে। এছাড়া সুমনকে গ্রেফতার করতে পুলিশী তৎপরতা অব্যহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell