বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৯
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

গাইবান্ধা মা ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৬, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ
  • ১৬২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

গাইবান্ধা মা ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

গাইবান্ধা সদরের গাইবান্ধা মা ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে অপারেশনে জন্ম নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ভুল চিকিৎসা ওই শিশুর মৃত্যু হয় অভিযোগ স্বজনদের।

বুধবার সকালে (২৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

এরআগে মঙ্গলবার (২৫ জুন) রাতে শহরের গাইবান্ধা মা ও শিশু হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়।

নবজাতকের বাবা মো. মুনুজ ইসলাম জানান, তার স্ত্রী তানজিলা আকতার স্মৃতি প্রসবের বেদনায় অসুস্থ হয়ে পড়লে শনিবার গাইবান্ধা মা ও শিশু হাসপাতালে ভর্তি করান। সেখানে দুপুরের দিকে চিকিৎসক তাকে দ্রুত সিজার করান।

তিনি বলেন, সিজারে তানজিলা আকতার স্মৃতি ছেলে সন্তান জন্ম দেন। অস্ত্রোপচার শেষে ডা. আফসারী খানম ব্যবস্থাপত্র লিখে চলে যান। এরপর তিনি আর শিশুটির কাছে আসেননি। নবজাতকেরও কোনো খবর নেননি।

মঙ্গলবার বিকেলের শিশুটি প্রচণ্ড কান্না শুরু করলে চিকিৎসক ও স্টাফদের জানানো হয়। কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। পরে রাতেই শিশুটি মারা যান।

শিশুটির বাবা আরও বলেন, অভিযোগ করার জন্য থানায় গেলে পুলিশ চিকিৎসকের ব্যবস্থাপত্র আনতে ও সিভিল সার্জনকে অভিযোগও দিতে বলেন। কিন্তু হাসপাতালের ডাক্তারা তো ঘটনার পর থেকেই প্রেসক্রিশন পরিবর্তন করছেন। আমি আমার শিশু হত্যার বিচার চাই।

এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আফসারী খানম বলেন, ভুল চিকিৎসায় শিশুটি মারা যায়নি। তবে ধারণা করা হচ্ছে শিশুটির স্বজনরা বাইরে কোনো খাবার খাওয়ানোর কারণে মারা যেতে পারে।

শিশুটির মামা মো. শান্ত মণ্ডলের দাবি, ডাক্তারে ভুল চিকিৎসায় আর অতিরিক্ত ইনজেকশন দিয়ে আমার নবজাতক ভাগিনাকে মারা হয়েছে।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, নবজাতক মৃত্যুর ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell