বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:১০
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

গাউছিয়ায় রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে বয়লার বিস্ফোরণে নিহত ১ আহত ৬

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৫, ২০২৩, ২:২৫ পূর্বাহ্ণ
  • ২৩২ ০৯ বার দেখা হয়েছে

 

গাউছিয়ায় রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে বয়লার বিস্ফোরণে নিহত ১ আহত ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়ায় রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড নামে একটি স্টিল মিলের বয়লার বিস্ফোরণে একজন নিহত এবং দগ্ধ হয়েছেন ছয়জন।

দগ্ধরা হলেন মো. রাব্বি (৩৫), মো. ইব্রাহিম (৩৫), মো. ইলিয়াস (৩৫), মো. জুয়েল (৩৫), নিয়ন (২০) ও মো. আলমগীর (৩৩)। নিহত ব্যক্তির নাম শংকর (৪০)

বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

তাদের নিয়ে আসা সুপারভাইজার হারুন অর রশিদ জানান, রূপগঞ্জে গাউছিয়ার রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে বয়লার বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়। পরে গুরুতর অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে এলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছয়জনকে ভর্তি করা হয়েছে

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, একটি কারখানা থেকে সাতজন দগ্ধ হয়ে এসেছে। তাদের মধ্যে শংকর নামে একজন মারা গেছেন। ৬ জনকে ভর্তি দেওয়া হয়েছে।

তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. আইউব হোসেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell