রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৪
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

গাজীপুরে পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৯ অবৈধ কারখানার বিদ্যুৎ, গ্যাস বিচ্ছিন্ন

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩১, ২০২৫, ১:৪৫ পূর্বাহ্ণ
  • ৩৩২ ০৯ বার দেখা হয়েছে

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৯ অবৈধ কারখানার বিদ্যুৎ, গ্যাস বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি।।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে বুধবার (৩০ জুলাই) গাজীপুরে অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

কারখানাগুলো হলো- নভোটেক্স (প্রা.) লিমিটেড, বোর্ডবাজার (বিদ্যুৎ ও গ্যাস বিচ্ছিন্ন); বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, দক্ষিণ খাইলকুর (বিদ্যুৎ বিচ্ছিন্ন); পদ্মা ডেনিম টেকনোলজি, শিলমুন (বিদ্যুৎ ও গ্যাস বিচ্ছিন্ন); গাজী থ্রেড অ্যান্ড অ্যাক্সেসরিজ, বিসিক, টঙ্গী (বিদ্যুৎ ও গ্যাস বিচ্ছিন্ন); তাহা ফ্যাশন, নদী বন্দর রোড, টঙ্গী (বিদ্যুৎ বিচ্ছিন্ন); মোহাম্মাদীয়া ইয়ার্ন ট্রেডিং, মিরাশপাড়া, টঙ্গী; সামিট ওয়াশিং, মরকুন, টঙ্গী; ঢাকা ওয়াশ লিমিটেড, বিসিক, টঙ্গী; লাম মিম ফ্যাশন, শিলমুন, টঙ্গী।এসব কারখানা ইটিপি ছাড়াই চলছিল। কেউ কেউ ইটিপি থাকলেও তা চালু রাখেনি। ফলে তারা নদী ও খাল দূষণ করছিল।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

এ সময় অভিযানে সহায়তা দিতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, রিসার্চ অফিসার মকবুল হোসেন এবং পরিদর্শক সঞ্জিত বিশ্বাস।

এছাড়াও ডেসকো পূর্ব বিদ্যুৎ বিভাগ, গাজীপুর পল্লী বিদ্যুৎ বিভাগ, তিতাস গ্যাস কোম্পানি অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell