মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩২
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

গাজীপুরে পোশাকশ্রমিকদের বকেয়া বেতন, হাজিরা ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১২, ২০২১, ১০:২৪ পূর্বাহ্ণ
  • ৩৫৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।গাজীপুরে পোশাকশ্রমিকদের বকেয়া বেতন, হাজিরা ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ।

বকেয়া বেতন, হাজিরা ও বোনাসের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিক ও কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। পোশাকশ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্রাফট লিমিটেড নামের একটি পোশাক কারখানায় প্রায় ৪ হাজার শ্রমিক ও কর্মচারী কাজ করেন। গত কয়েক বছরে কারখানার মালিক ও কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারীদের ৮ মাসের বেতন ও হাজিরা বকেয়া ফেলেছে। প্রতি মাসেই বেতনের জন্য শ্রমিকদের আন্দোলন করতে হয়। গত ঈদের আগেও আন্দোলন করে বেতন নিতে হয়েছে। মে মাসে আন্দোলন করা হলে কারখানার কর্তৃপক্ষ জানায়, ১৪ জুন বেতন দেওয়া হবে। কিন্তু সেদিন বেতন না দিয়ে ফের ২২ জুন, এরপর ২৮ জুন বেতন দেওয়া তারিখ ঘোষণা করা হয়। এভাবে টালবাহানা করে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাঁদের বেতন দেওয়া হয়নি। এতে শ্রমিক-কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে আজ সকাল ৯টায় কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা কারখানার সামনে গাজীপুর-ঢাকা মহাসড়ক বাঁশের ব্যারিকেড দিয়ে অবস্থান নেন। এতে দুই পাশে পণ্যবাহী যানবাহনের যানজট সৃষ্টি হয়।  দুপুর সোয়া ১২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিক-কর্মচারীরা সড়কে অবস্থান করছিলেন। শ্রমিকেরা জানান, বেতন না পেয়ে বাড়িভাড়া ও দোকানের বাকি খরচের টাকা পরিশোধ করতে পারছেন না। এভাবে মানবেতর জীবনযাপনে তাঁদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আট মাসের বকেয়া বেতন, হাজিরা ও বোনাসসংক্রান্ত ন্যায্য পাওনা তাঁরা দ্রুত বুঝে চান। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শ্রমিক ও স্টাফরা বেতন পাচ্ছেন না। বেতনের দাবিতে তাঁরা সড়কে অবস্থান নিয়েছেন। মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell