মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২৮
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

গাজীপুরে রকেটের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৫ লাখ ২২ হাজার টাকা ছিনতাই

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৭, ২০২২, ১২:১৬ পূর্বাহ্ণ
  • ৩২৯ ০৯ বার দেখা হয়েছে

গাজীপুরে রকেটের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৫ লাখ ২২ হাজার টাকা ছিনতাই

গাজীপুর সিটি করপোরেশনের এনায়েতপুর এলাকায় রকেটের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৫ লাখ ২২ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে কাশিমপুর থানাধীন এনায়েতপুর বাগানবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।

ওই রকেট প্রতিনিধি সিটি করপোরেশনের আমবাগ পশ্চিম পাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে শাহেদ শরীফ (২৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রকেটের বিক্রয় প্রতিনিধি সাহেদ তার অপর এক সহকর্মীকে নিয়ে সকাল থেকে গাজীপুরের কাশিপুরসহ আশপাশের এলাকার এজেন্টদের দোকানে ঘুরে ঘুরে টাকা সংগ্রহ করেন। সেখান থেকে অটোরিকশায় তারা জিরানীর দিকে যাচ্ছিলেন। ওই অটোরিকশায় তাদের সঙ্গে অন্য যাত্রীরাও ছিল। পথে এনায়েতপুর বাগানবাড়ি পৌঁছালে তাদের অটোরিকশার গতিরোধ করে দু’টি মোটরসাইকেল। মোটরসাইকেলে চার ছিনতাইকারী ছিলেন। তারা রকেটের বিক্রয় কর্মীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগটি ছিনতাই করার চেষ্টা করে। এ সময় সাহেদ ব্যাগটি দিতে না চাইলে তার হাতে ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ছিনতাইকারীদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell