রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৫
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

গাজীপুর আমবাগ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৩, ২০২৪, ৯:৫৪ অপরাহ্ণ
  • ১৭৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

গাজীপুর আমবাগ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকায় মাসুদ রানা (৩৫) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

মাসুদ ঝিনাইদহের মহেশপুর থানার আলামপুর এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমবাগ এলাকায় জাকির হোসেন রজবের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন মাসুদ। সেখানে থেকে তিনি অটোরিকশা চালাতেন। শনিবারও তিনি অটোরিকশা নিয়ে বের হন। আমবাগ নছের মার্কেট এলাকায় এলে একটি মোটরসাইকেলের সঙ্গে তার অটোরিকশার ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল আরোহী ও তার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোটরসাইকেল আরোহীসহ কয়েকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell