বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৫
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

গাজীপুর, শ্রীপুরে পৃথক দুই স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৩, ২০২৫, ২:৫৩ পূর্বাহ্ণ
  • ৯১ ০৯ বার দেখা হয়েছে

গাজীপুর, শ্রীপুরে পৃথক দুই স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি।।

গাজীপুরে পৃথক দুটি স্থানে আরও দুই বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোরে ওই দুই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় আশপাশের লোকজন আগুন নিভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভায়। আগুনে বাসটি পুরোপুরি পুড়ে গেছে।

অপরদিকে শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা প্রভাতী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা ওই বাসের আগুন নিভায়। তবে এসব ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভায়।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি পুড়ে যায়

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell