রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:১১
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ৭১টি কয়েন সাজিয়ে নাম লিখিয়েছেন বরিশালের মেয়ে

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২২, ২০২১, ৮:৩৮ অপরাহ্ণ
  • ৫৪০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। মাত্র এক মিনিটে ৭১টি কয়েন সাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের দেওয়া সেই সনদ মঙ্গলবার (২১ ডিসেম্বর) হাতে পেয়েছেন নিপা।

এই সনদ পেয়ে উচ্ছ্বসিত তার স্বামী, বাবা-মা ও শুভাকাঙ্ক্ষিরা।

রাজনীতিবিদ দেওয়ান আব্দুর রশিদ ও গৃহিণী মোসাম্মৎ পারভীনের একমাত্র মেয়ে নুসরাত জাহান নিপা (৩০)। তার বাসা বরিশাল নগরের দক্ষিণ সাগরদী এলাকায়।

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে মাস্টার্স শেষ করে বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনডিও) চাকরি করছেন নিপা। সেই সঙ্গে অনলাইনের একটি প্ল্যাটফর্মে নিজেকে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত রেখেছেন।

বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা কাজী সামসুজ্জামানের সঙ্গে নিপার বিয়ে হয়েছে চার বছর আগে। স্বামীর সঙ্গে নগরের নথুল্লাবাদ সংলগ্ন লুৎফর রহমান সড়কে বসবাস করছেন নিপা।

নুসরাত জাহান নিপা বলেন, ২০২০ সালে করোনা সংক্রমণের সময় লকডাউনে ঘরে বসে ইউটিউবে একটা ভিডিও দেখেন তিনি। যেখানে একটার ওপর একটা কয়েন সাজিয়ে টাওয়ারের মতো তৈরি করা হয়। ২০১৫ সালে এভাবে ১ মিনিটে ৬৯টি কয়েন স্তুপ করে টাওয়ারের মতো বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান ওই ব্যক্তি।

নিপা বলেন, চিন্তা করলাম তিনি পারলে আমি কেন পারব না। যাই হোক, এরপর থেকে অনুশীলন শুরু করি। চলতি বছরের আগস্টে আবেদন জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ২৪ নভেম্বর অ্যাভিডেন্সসহ ভিডিও বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য পাঠিয়ে দেই। সেখানে আমি ১ মিনিটে একটার ওপর আরেকটা করে ৭১টি কয়েন রাখতে সক্ষম হই। কয়েন যোগানো, ভিডিও বানানোসহ পুরো কাজে আমার স্বামী সহায়তা করে গেছেন।

তিনি বলেন, গত ৩০ নভেম্বরে মেইলে কর্তৃপক্ষ জানায়, আগের রেকর্ড ভেঙে আমার রেকর্ড গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করে নিয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) কাঙ্ক্ষিত সনদটি হাতে পাই। এটি পাওয়ার পর স্বামীসহ বাবা-মা, শশুরবাড়ির লোকজন সবাই বেশ খুশি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell