রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৮
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

গুলশানে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে নারীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৭, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১৫৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

গুলশানে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর গুলশানে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে ফারজানা আক্তার মিম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারী পেশায় একজন বিউটিশিয়ান ছিলেন।

 

মোমবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ওই নারীকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত ফারজানা আক্তারের ছোট বোন ফাহিমা আক্তার বলেন, আমাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আমপাল গ্রামে। বাবার নাম আব্দুল বারেক। বর্তমানে ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া থাকতো। গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করতো। অনেক আগে বিয়ে হলেও ছাড়াছাড়ি হয়ে যায়।

তিনি আরও বলেন, গতকাল রাতে কাজ শেষে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে নতুন বাজারের বাসায় ফিরছিলেন। গুলশান ২ এর ৩২ নম্বর রোডে এলাকায় আসলে মোটরসাইকেলের চাকায় ফারজানার গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। পরে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পরে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ফারজানাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন বলেন, ভোরে গুলশান এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল আরোহী ওই নারী চাকায় ওড়না পেঁচিয়ে ছিটকে রাস্তায় পড়ে আহত হয়। পরে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell