শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৩৫
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

গৃহবধূকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১২, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ণ
  • ২৪৫ ০৯ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে রোজিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার পর তার স্বামী মোতালেব হোসেনও (৩২) গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন।  

বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের বাড়ি থেকে রোজিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।রোজিনা একই গ্রামের আব্দুল আজিজের মেয়ে। তার স্বামী মোতালেব হোসেন একই উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন মোতালেব।  

নিহত রোজিনার চাচাতো ভাই জাহিদ হাসান বলেন, প্রায় আড়াই বছর আগে মোতালেবের সঙ্গে রোজিনার বিয়ে হয়। এ বিয়ে মোতালেবের পরিবার মেনে না নেওয়ায় তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। তাদের সংসারে আট মাস বয়সী একটি সন্তান রয়েছে। মোতালেব ফেনী জেলায় রাজমিস্ত্রির কাজ শেষে সপ্তাহখানেক আগে স্ত্রীর কাছে ফেরেন। বাড়ি ফেরার পর থেকেই তাদের মধ্যে কলহ চলছিল।

বুধবার (১১ জুন) রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। রাত আড়াইটার দিকে পাশে ঘর থেকে রোজিনার ভাতিজা বায়েজিদ কান্নার শব্দ পেয়ে জানালায় উঁকি দিয়ে দেখে যে  রোজিনা রক্তাক্ত মরদেহ পড়ে আছেন। পাশেই কাতরাচ্ছেন মোতালেব। তাদের শিশুসন্তানটিও কান্নাকাটি করছে। এসব দেখে বায়েজিদ চিৎকার করলে আশেপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙে রোজিনার গলা কাটা মরদেহ দেখে থানায় খবর দেন এবং আহত মোতালেব হোসেনকে হাসপাতালে নিয়ে যান।  

রোজিনার বাবা আব্দুল আজিজ অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে মেয়ে ও জামাই আমাদের বাড়িতেই থাকত। জামাই রোজিনার ওপর বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। এরপরই এ ঘটনা ঘটে।  

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত মোতালেবকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell