শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৩
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

গৃহবধূর মরদেহ নিজের ঘুমানোর ঘরে সিলিংয়ের সঙ্গে ঝুলছিল

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৯, ২০২২, ৭:১১ অপরাহ্ণ
  • ৩০৩ ০৯ বার দেখা হয়েছে

নিজের ঘুমানোর ঘরে সিলিংয়ের সঙ্গে ঝুলছিল এক গৃহবধূর মরদেহ। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়।

এরপর পুলিশ গিয়ে সেই মরদেহ উদ্ধার করে।

 

সুরতহাল প্রতিবেদন তৈরির পর সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে সেই মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত গৃহবধূর নাম রিতা বেগম (৩৫)। রিতা বেগম মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম উত্তর পাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। এই দম্পতির ঘরে ১৮ বছরের মেয়ে রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- স্বামীর ওপর অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এরপরও তার মৃত্যুর কারণ নিশ্চিতের জন্য মরদেহটি ময়নাতদন্ত করা হচ্ছে।

ওই গৃহবধূর স্বামী আনোয়ার হোসেনের দাবি রোববার (১৮ সেপ্টেম্বর) রাতের যে কোনো সময় এই ঘটনা ঘটেছে। তিনি পুলিশকে জানিয়েছেন, রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর তার মেয়ে প্রাইভেট পড়তে যায়। এরপর রাত ৮টার দিকে বাসায় এসে তিনি দেখেন মেইন গেটে তালা দেওয়া।

বাইরে থেকে অনেক ডাকাডাকি করার পরও কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশী শরীফ মিয়ার সহযোগিতায় তালা ভাঙেন। তারা বাড়ির ভেতর ঢোকেন। এ সময় তার ঘুমোনোর ঘরে গিয়ে সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় স্ত্রী রিতা বেগমের মরদেহ দেখতে পান।

রাজশাহীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর মরদেহটি উদ্ধার করা হয়। আজ সকালে সেই মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই মরদেহটি ময়নাতদন্ত করা হচ্ছে।

ময়নাতদন্তে অন্য কিছু পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় থানায় মামালা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell