রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০২
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির উপর হামলা কারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম-ইনকিলাব মঞ্চ।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৭, ২০২৫, ১:৪৩ পূর্বাহ্ণ
  • ১১৯ ০৯ বার দেখা হয়েছে

ঢাকা প্রতিনিধি।।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির উপর হামলা কারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম -ইনকিলাব মঞ্চ।

বুধবার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই আলটিমেটাম দেন সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি।

এসময় তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে পারলে শুক্রবার হাজার হাজার মানুষ নিয়ে গোপালগঞ্জের অভিমুখে লংমার্চ করা হবে।তিনি বলেন, এই দেশে বিএনপি, জামায়াত, এনসিপি আছে। প্রত্যেকের সঙ্গে আমাদের ঝগড়াও আছে। তবে জুলাইয়ের প্রশ্নে, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের কোনো ঝগড়া নেই।

তিনি শাহবাগ থানা অবরোধ করার ঘোষণা দিয়ে বলেন, শাহবাগ থানার সামনে আমরা এখন অবরোধ করতে যাবো। কথা ক্লিয়ার, আমার ভাইদের তোমরা মুক্ত করতে পারনি। তোমাদেরও এখানে মুক্ত করতে হলে আমাদের ভাইদের নিরাপদে ফিরিয়ে আনতে হবে।তিনি বলেন, আমরা এখন শাহবাগ থানায় যাবো। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবো।

ইনকিলাব মঞ্চের সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, এ ষড়যন্ত্রের অন্যতম উদ্দেশ্য জুলাই সনদ বাতিল করা। যতদিন দিল্লির হনুমানগুলো এ দেশে থাকবে, গোপালগঞ্জে থাকবে ততদিন এ দেশে জুলাই সনদ আদায় হবে না। সুতরাং জুলাই সনদ পেতে হলে তাদের সবাইকে রাবণে পাঠাতে হবে।

টিএসসি থেকে সমাবেশ শেষ করে তারা মুজিববাদ নিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’সহ নানা স্লোগান দিতে দিতে শাহবাগ থানার সামনে গিয়ে অবস্থান নেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell