শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫৮
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

গোপালগঞ্জ শহরে কারখানার মালিককে কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৫, ২০২২, ১০:০৯ অপরাহ্ণ
  • ১৮২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ভেজাল গুড়া মসলা তৈরির দায়ে গোপালগঞ্জ শহরের নতুনবাজার এলাকায় এক কারখানার মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান এ দণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান জানান, জেলা শহরের নতুনবাজার এলাকায় একটি কারখানায় ভেজাল মসলার গুড়া তৈরি করা হচ্ছে, এমন গোপন তথ্যে ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ভেজাল মসলার গুঁড়া, চিপস, চাউল, আটা ও ময়দার গুঁড়া এবং বিভিন্ন কেমিক্যাল জব্দ করা হয়। পরে কারখানার মালিক মাসুদ তালুকদাকে (৩৮) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা করা হয়। মাসুদকে জেলা কারাগারে পাঠানোসহ জব্দ মালামালগুলো বিনষ্ট করা হয়েছে।

এদিকে, কোটালীপাড়ায় অভিযান চালিয়ে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তর গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান জানান, দুপুরের দিকে জেলার কোটালীপাড়ার ঘাঘর বাজারে অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় কোটালীপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell