রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৬
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

চট্টগ্রামে ইয়াবাসহ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৮, ২০২২, ৮:০৮ অপরাহ্ণ
  • ৩৬৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবাসহ সফর আলী (২৩) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার আবুতোরাব বাজারের স্কুল রোড এলাকায় মফিজ মেশিনারিজ স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৮ জুলাই) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার সফর আলী মঘাদিয়া ইউয়িনের শেখটোলা এলাকার মফিজুল ইসলামের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের দুই নম্বর সাংগঠনিক সম্পাদক।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সন্ধ্যায় আবুতোরাব বাজারের স্কুল রোড রাস্তার মফিজ মেশিনারিজ স্টোরের সামনে থেকে সফর আলীকে ১৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইয়াবাগুলো তিনি নিজে সেবন করেন ও স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রি করেন।

মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক একরামুল হক সোহেল বলেন, ছাত্রলীগের কোনো পদধারী নেতা যদি মাদকের সঙ্গে জড়িত থাকেন তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell