রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১০
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

চট্টগ্রামে চাঞ্চল্যকর মিতু হত্যা মামলা-(পিবিআই)তদন্তের পর,সিআইডি,র‍্যাব তদন্তের আবেদন।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৫, ২০২১, ১:৩২ পূর্বাহ্ণ
  • ৩২৮ ০৯ বার দেখা হয়েছে

নগর  সংবাদ।।চট্টগ্রামে চাঞ্চল্যকর মিতু হত্যা মামলা-(পিবিআই)তদন্তের পর,সিআইডি,র‍্যাব তদন্তের আবেদন।

রোববার (১৪ নভেম্বর) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে আবেদনটি করেন মামলার বাদী ও সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের আইনজীবী। আদালত আগামী ১২ ডিসেম্বর আবেদনটির শুনানির তারিখ ধার্য করেছেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘মিতু হত্যার প্রথম মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। যেখানে হত্যাকাণ্ডে বাদী বাবুল আক্তারের সম্পৃক্ততা আছে বলে উল্লেখ করা হয়। আমরা প্রতিবেদনের ওপর নারাজির আবেদন করি। আদালত নারাজির আবেদন ও চূড়ান্ত প্রতিবেদন দুটিই খারিজ করে দিয়ে মামলাটি পিবিআইকে অধিকতর তদন্তের আদেশ দেন।’

তিনি বলেন, ‘এর পরিপ্রেক্ষিতে আজ রোববার পিবিআইয়ের পরিবর্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কিংবা অন্য কোনো সংস্থাকে তদন্তভার দেওয়ার আবেদন করা হয়েছে। আদালত আগামী ১২ ডিসেম্বর শুনানির তারিখ ধার্য করেছেন।’

জানা গেছে, মিতু হত্যাকাণ্ডে দুটি মামলা হয়। প্রথম মামলার বাদী তার স্বামী বাবুল আক্তার। কিন্তু মামলার তদন্তে হত্যাকাণ্ডে বাদী বাবুলের সম্পৃক্ততা পায় তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। ওই মামলায় গত ১৬ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন তিনি।

একই দিন পাঁচলাইশ থানায় মিতুর বাবা মোশাররফ বাদী হয়ে আরেকটি হত্যা মামলা দায়ের করেন। দ্বিতীয় মামলায় প্রধান আসামি করা হয় বাবুল আক্তারকে। ওই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন বাবুল আক্তার।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell