শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৫
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

চট্টগ্রামে চুরি হওয়া পিকআপের ২১ টুকরো সোনাগাজীতে উদ্ধার,গ্রেফতার ৫

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১, ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ণ
  • ৩১০ ০৯ বার দেখা হয়েছে

 

চট্টগ্রামে চুরি হওয়া পিকআপের ২১ টুকরো সোনাগাজীতে উদ্ধার,গ্রেফতার ৫

চট্টগ্রাম প্রতিনিধিঃ- চট্টগ্রাম হালিশহরে চুরি হওয়া পিকআপের ২১ টুকরো উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। এ ঘটনায় গাড়িচোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ৩১ মার্চ রোববার দুপুরে ফেনীর পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। সুপার জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী উপজেলা ডাকঘরের সামনে আকাশ ডেন্টিং ওয়ার্কসপে শনিবার অভিযান চালায় পুলিশ। এ সময় ওয়ার্কসপ থেকে একটি গাড়ির ২১ টুকরো উদ্ধার এবং ওয়ার্কসপের মালিক আজাদ হোসেন আকাশকে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে আকাশ জানান, শুক্রবার চোর চক্রের চার সদস্য একটি পিকআপ চট্টগ্রাম থেকে চুরি করে তার ওয়ার্কসপে এনে ২১ টুকরো করে। টুকরোগুলো কেজিদরে বিক্রির জন্য তার হেফাজতে রাখে তারা। এরপর টুকরোগুলো বিক্রির প্রলোভন দেখিয়ে আকাশের মাধ্যমে ডেকে আনা হয় চোর চক্রের সদস্য নিশান, আজিজ, হাসান ও ফয়সালকে। তাদের বাড়ি ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লা জেলায়। তারা সবাই চট্টগ্রামে ভাড়া বাসায় থাকেন। পরে তাদের গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে তারা জানান, গত শুক্রবার চট্টগ্রামের হালিশহর থেকে তারা ব্যবসায়ী নিজাম উদ্দিনের পার্কিং করে রাখা একটি পিকআপ চুরি করে ফেনীর সোনাগাজী নিয়ে আসেন। তারা পিকআপের ইঞ্জিন ব্যতীত অন্যান্য অংশ টুকরো করে ভাঙারি দোকানে বিক্রির চেষ্টা করেন। গাড়ির টুকরো উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell