রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:০৩
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

চট্টগ্রামে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় যুবলীগ-ছাত্রলীগের ১৭ নেতা কর্মী আহত

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৮, ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ
  • ২৪২ ০৯ বার দেখা হয়েছে

চট্টগ্রামে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় যুবলীগ-ছাত্রলীগের ১৭ নেতা কর্মী আহত

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার আবুতোরাব বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন মায়ানী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি অহিদুল ইসলাম (৩৮), ছাত্রলীগ নেতা ইমাম হোসেন ইমন (২০) মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শহীদুল ইসলাম (৪০), মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন রিয়াদ (২০), মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ইব্রাহিম খলিল বাপ্পী (৩০), ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম রুবেল (৩৬), ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিব হোসেন, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ফাহাদ উদ্দিন রনি (২২), ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ফয়সাল হোসেন (২২), যুবলীগ নেতা কামরুল হাসান সুমন (৩৫), সাজ্জাদ হোসেন অপু (২৭) ও ফয়সাল হোসেন (২৮)। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

 

এদের মধ্যে ইমনের অবস্থা আশঙ্কাজনক। মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির আহম্মদ নিজামী অভিযোগ করে বলেন, ‘বিকেলে আমাদের নবনির্বাচিত এমপি মাহবুব উর রহমান রুহেল ভাই আবুতোরাব বাজারে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এসময় নেতাদের কর্মীরা উনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগে স্থানীয় ফারুকের নেতৃত্বে অতর্কিত হামলা চালায়।

 

এতে প্রায় ১১ জন আহত হয়েছে। আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’ তবে হামলায় নেতৃত্ব দেওয়ার বিষয়টি অস্বীকার করেন মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এরশাদ উল্লাহ জানান, কয়েকজন শরীরে একাধিক জায়গায় জখম নিয়ে হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell