রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৪০
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

চট্টগ্রামে নিখোঁজ রাজধানীর ফকিরাপুল থেকে উদ্ধার তিন সদস্যকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৭, ২০২১, ৮:৫৩ অপরাহ্ণ
  • ৪৮৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।চট্টগ্রামে নিখোঁজ এক তরুণীকে রাজধানীর ফকিরাপুল থেকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় বিয়ের প্রলোভনে তরুণীকে পাচারের চেষ্টার অভিযোগে চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

তারা হলেন—মো. নাঈম (২২), মো. আসাদুজ্জামান নুর (২৭) ও ফাতেমা বেগম (৩০)।

শুক্রবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ১৪ ডিসেম্বর র‌্যাব কার্যালয়ে গিয়ে ভুক্তভোগী তরুণীর বাবা অভিযোগ করেন- তার মেয়ে চট্টগ্রামের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। ১৩ ডিসেম্বর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে তিনি হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগীর অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে নামে র‌্যাব। প্রযুক্তির সহায়তায় ভুক্তভোগী নারীর অবস্থান শনাক্ত করা হয়। এরপর শুরুতে ভুক্তভোগীকে ঢাকার ফকিরাপুল একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যে পরদিন ঢাকার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাঈম ও আসাদুজ্জামানকে আটক করে। পরে সংঘবদ্ধ চক্রের নারী সদস্য ফাতেমাকে হাটহাজারী এলাকা থেকে আটক করা হয়।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট ল্যাফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল জাগো নিউজকে বলেন, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাবাদে আটককৃতরা নারীপাচার চক্রে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সরলতা ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে অসৎ উদ্দেশ্যে অর্থ উর্পাজনের জন্য পাচার করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell