বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৮
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

চট্টগ্রামে নিখোঁজ শিশুকে হবিগঞ্জ থেকে উদ্ধার,গ্রেফতার ৩

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৬, ২০২২, ১০:০৩ অপরাহ্ণ
  • ৪৬৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নগরের বায়েজিদের রাজা মিয়া কলোনী থেকে চুরি যাওয়া আরজু নামে এক শিশুকে হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। হবিগঞ্জের মাধবপুর উপজেলার খবরা থেকে শুক্রবার (১৫ এপ্রিল) এ শিশুকে উদ্ধারের পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ৩ জন হলেন- কুলসুম বেগম ওরফে কুসুম (২৭), তার স্বামী  মো. সোহেল (২৯) ও সোহেলের মা খোরশেদা বেগম (৫৫)।

শিশুটির মা মুক্তা বেগম পোশাক শ্রমিক ও বাবা আব্দুল খালেক মাংস বিক্রেতা। রাজা মিয়া কলোনিতে কয়েক বছর ধরে তারা ভাড়া থাকেন।

পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল দেড় বছর বয়সী আরজুকে চুরি করে কুলসুম নামে এক নারী। এ সময় শিশু আরজুর মা-বাবা বাসায় ছিলেন না। বড় বোন নাজমা বাসায় থাকলেও অন্য কাজে ব্যস্ত ছিলেন। বাসা ফাঁকা পেয়ে আরজুকে নিয়ে পালিয়ে যায় কুলসুম। পরে অনেক খোঁজাখুজির পর শিশুটিকে না পেয়ে বায়েজিদ থানায় অভিযোগ দিলে তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে বিভিন্নভাবে কুলসুমাকে শনাক্ত করার পর তার পরিচয় নিশ্চিত করা হয়। পরে হবিগঞ্জের মাধবপুরে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে কুলসুমাসহ তিনজনকে গ্রেফতার করে শিশুটিকে উদ্ধার করে।

বায়েজিদ থানার ওসি কামরুজ্জামান বলেন, শিশু চুরির বিষয়ে কুলসুমা ও খোরশেদা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে পুলিশকে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell