বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:২৯
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানের নামে একটি মাদরাসা থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় চারজনকে আটক-পুলিশে দিয়েছে স্থানীয় জনতা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৭, ২০২৪, ২:৩০ পূর্বাহ্ণ
  • ২১০ ০৯ বার দেখা হয়েছে

 

চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানের নামে একটি মাদরাসা থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় চারজনকে আটক-পুলিশে দিয়েছে স্থানীয় জনতা

চট্টগ্রাম প্রতিনিধি।।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় আলত্বাফিয়া ইয়াছিনিয়া আল এজাজ ইন্টারন্যাশাল ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন। তিনি বলেন, গ্রেফতার ৪ জনের পরিচয় যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তারা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ী পৌরসভার আজহারুল ইসলামের ছেলে মো. সুহেল আনোয়ার (৪০), কক্সবাজার পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮), বাঁশখালী উপজেলার মাষ্টারপাড়ার নাপোড়া গ্রামের বিধান দেবের ছেলে বিদ্যুৎ দেব (৩৫) ও ভূজপুর থানার পোদ্দারপাড়া গ্রামের দুলাল বাবুর ছেলে সুমন কান্তি দে (৪০)।

এদের মধ্যে সুহেল আনোয়ার বর্তমানে সেনাবাহিনীর সার্জেন্ট পদে বায়েজিদ সেনানিবাসে কর্মরত, বিদ্যুৎ দেব নিজেকে সকালের সময় পত্রিকার সাংবাদিক পরিচয় দেন, শফিকুল ইসলাম নিজেকে সাবেক মেজর পরিচয় দেন এবং সুমন কান্তি দে পেশায় গাড়ি চালক বলা জানা গেছে।

আল এজাজ ইন্টারন্যাশাল ও এতিমখানার পরিচালক মো. এজাজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে যৌথ বাহিনীর গোয়েন্দা পরিচয়ে ৯ জন লোক তার মাদরাসায় প্রবেশ করেন। তারা তল্লাশির নামে এতিমখানার লোকজনকে অবরুদ্ধ করে নগদ ৩ তিন লাখ টাকা ও ৬ হাজার দেরহাম ও রিয়ালসহ প্রায় ৫ লাখ টাকা লুট করেন।

পরে পালিয়ে যাওয়ার সময় মাইক্রোবাস চালকসহ ৪ জনকে আটক করে গণধোলাই দেন স্থানীয় লোকজন। এরমধ্যে ৫ জন পালিয়ে যান। পরে পুলিশের টহলটিম ও সেনাবাহিনীর টহলটিম ঘটনাস্থলে উপস্থিত হলে আটককৃতদের পুলিশ হেফাজতে নেয়।

থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে আসা সেনাবাহিনীর কর্মকর্তারা যাচাই-বাছাই শেষে সুহেল আনোয়ার সেনাবাহিনীর সার্জেন্ট পদে চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত বলে জানতে পারেন। পরে যথাযথ নিয়ম মেনে ক্যাপ্টেন মো. তাসলিম উল হাসানের নিকট তাকে হস্তান্তর করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell