শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

চট্টগ্রাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন পালন করেন ব্যতিক্রমী আয়োজনের মধ্যে মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সামগ্রী খাবার ও বস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম ৫।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২১, ২০২৫, ৩:০৪ পূর্বাহ্ণ
  • ১২৯ ০৯ বার দেখা হয়েছে

 

চট্টগ্রাম প্রতিনিধি।। আড়ম্বরহীন এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন পালন করেছে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) সংসদীয় আসনে বিএনপি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এই উপলক্ষে দুটি পৃথক এলাকা ভাগ করে নগরের বায়েজিদ ও হাটহাজারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণ, এতিম ও দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।
সকালে নগরীর বায়েজিদ এলাকায় কাঁঠাল বাগানস্থ আজম নগরে প্রথম ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ মেডিক্যাল ক্যাম্পে শতাধিক নারী-পুরুষ এবং শিশু-কিশোর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী গ্রহণ করেন।

এ সময় ব্যারিস্টার মীর হেলাল বলেন, দেশের সাধারণ মানুষ আগামীতে যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে, দেশনায়ক তারেক রহমানের ভিশনারী নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়িত হবে।

আগামী নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের সকল মৌলিক চাহিদা পুরণ করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে দেশে তারেক রহমানের বিকল্প নেতৃত্ব নেই।
এ সময় মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, বিএনপি নেতা এস এম আবুল ফয়েজ, আবু মুছা, মোহাম্মদ বেলাল, জাফর আহমেদ খোকন, আবদুল করিম, মকবুল হোসন অরুপ বডুয়া, সেচ্ছাসেবক দলের কামরুল ইসলাম, আলতাফ হোসেন, আবু সুফিয়ান সুমনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিকেলে মীর হেলাল হাটহাজারী পৌর সদরে মীরের হাট এলাকায় আরেকটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন। সেখানে অর্ধশত বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে কয়েকশ’ নারী-পুরুষ, শিশু-কিশোর ওষুধ সামগ্রীসহ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় স্থানীয় মাদরাসার এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।
এই উপলক্ষে আগত এলাকাবাসীর উদ্দেশ্যে মীর হেলাল বলেন, আজকে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেওয়া চিকিৎসা সেবা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আপনাদের জন্য উপহার। আপনারা ধানের শীষে ভোট দিন আমরা সকলে মিলেমিশে একটি শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ব।

এসময় তিনি আগামী এক সপ্তাহে হাটহাজারীর প্রতিটি ইউনিয়নে একটি করে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করার ঘোষণা দেন।

এ সময় উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, বিএনপি নেতা আইয়ুব খান, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, আব্দুল মান্নান, অ্যাডভোকেট মো. রিয়াদ উদ্দিন, হাবিবুর রহমান, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল মহিলা দলের পারভীন চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির, জিএম সাইফুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, উপজেলা জাসাসের সভাপতি আবু বক্কর সিদ্দীকি সোহেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell