সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২০
শিরোনামঃ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।।

চাঁদপুরে চেয়ারম্যান সাউদ আল নাছের ও তার পরিবারের বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৩, ২০২২, ২:৪৯ পূর্বাহ্ণ
  • ৩৯২ ০৯ বার দেখা হয়েছে

চাঁদপুরে চেয়ারম্যান সাউদ আল নাছের ও তার পরিবারের বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ

চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাউদ আল নাছের ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গৃহকর্মীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।

রোববার (২২ মে) দুপুরে ভুক্তভোগী গৃহকর্মী মনোয়ারা বেগম (৩৬) বাদী হয়ে চেয়ারম্যান সউদ আল নাছের, তার মা লুৎফা বেগমসহ প্রায় তাদের পরিবারের আটজনের নামে হাইমচর থানায় একটি লিখিত অভিযোগ দেন।

এর আগে শুক্রবার (২০ মে) পুলিশের সহায়তায় মনোয়ারা হাইমচর উপজেলায় চিকিৎসা নেন। এর আগে বৃহস্পতিবার (১৯ মে) রাত সাড়ে ৮টায় ঈশানবালায় এ ঘটনা ঘটে।

মনোয়ারা হাইমচর উপজেলার ঈশানবালা ইউনিয়নের মিজান হাওলাদারের স্ত্রী। তিনি ঈশানবালা আশ্রয়ন প্রকল্পের নূরজাহান টিলার ৪৪ নম্বর রুমে থাকেন।

আহত মনোয়ারা বেগম বলেন, ঈশানবালা ইউনিয়নের চেয়ারম্যান সাউদ আল নাছেরের বাড়িতে আমি গৃহকর্মীর কাজ করতাম। আমি কয়েক মাসের কাজের টাকা পাইতাম। টাকা চাইলে চেয়ারম্যানের মা লুৎফা বেগম আমাকে প্রায়ই চড়-থাপ্পড় দেন। গত বুধবার আমি আবার টাকা চাইতে গেলে চেয়ারম্যানের মা হুমকি-ধমকি দিয়ে ঘর থেকে বের করে দেন। পরের দিন বৃহস্পতিবার আমাকে ঘর থেকে ডেকে নিয়ে চেয়ারম্যান সউদ আল নাছের, তার মা লুৎফা বেগম, রিয়াজ, সলেমান, খোকন, স্বপ্না, দেলওয়ার ও তার স্ত্রী নূরজাহান আমাকে মারধর করেন। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

ঈশানবালা ইউনিয়নের চেয়ারম্যান সাউদ আল নাছের বলেন, মনোয়ারা বেগম আমাদের বাড়িতে ঈদুল ফিতরের আগে কাজ করেছে। এখন কাজ করে না। যখন কাজ করেছে, তখন একদিন মেঝেতে পড়ে গিয়ে আহত হয়। তখন তাকে আমরা চিকিৎসা করিয়েছি। আমাদের পরিবারের কোনো সদস্য তাকে মারধর করেনি। তার কাজের পাওনা টাকা দিয়ে দিয়েছি। নতুন করে বিষয়টি নিয়ে আমাদের প্রতিপক্ষের লোকজন মিথ্যাচার করছে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন  বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell