সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৬
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

চাঁদপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৩, ২০২৫, ১০:৩৫ অপরাহ্ণ
  • ১৪৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

চাঁদপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

চাঁদপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর শাহারপাড় এলাকায় স্ত্রী লাকী বেগমকে (২৫) ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী মোস্তফা মিয়া (৪৫)।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ শাহারপাড় এলাকায় স্ত্রীর মরদেহ উদ্ধার ও স্বামীকে আটক করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়।

পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

হত্যার শিকার লাকী সারপাড় গ্রামের আন্দী প্রধানীয়া বাড়ির মৃত নজরুল প্রধানীয়ার মেয়ে। লাকীর ৬ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

আহত অবস্থায় মোস্তফা মিয়া জানান, তার স্ত্রী মোবাইল ফোনে ভিডিও কলে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে রাত থেকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সকালে পুনরায় কথা কাটাকাটি শুরু হলে স্বামী মোস্তফা ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করেন। পরে সেই ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, স্ত্রীর পরকীয়ার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে ছুরিকাঘাত করে।

গ্রেপ্তার মোস্তফা মিয়া কুমিল্লা জেলার তিতাস থানার জগতপুর গ্রামের অটোরিকশাচালক। তাদের ২০০৯ সালে বিয়ে হয়। দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান রয়েছে। মতলব শাহারপাড় এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তারা।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, স্ত্রীকে হত্যার পর স্বামী তার পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। এ বিষয় হত্যা মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell