রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:০৫
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

চাকরি পাওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ২ শিক্ষার্থীর প্রাণ 

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৫, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
  • ১৮১ ০৯ বার দেখা হয়েছে

পড়াশোনা শেষ করে ঢাকায় চাকরির সন্ধান করছিলেন আশফাকুর রহমান আসিফ (২৪) ও আসিফ মাহমুদ সম্পদ (২১)। চাকরি পাওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় ঝরে গেছে তাদের প্রাণ।

রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে ঢাকার বনানী এলাকার কাকলী মোড়সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে রেডিমিক্স কংক্রিটের গাড়িচাপায় তাদের মৃত্যু হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, ঘটনার সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন আশফাকুর রহমান। পেছনে বসা ছিলেন আসিফ মাহমুদ। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে পৌঁছালে একটি রেডিমিক্স কংক্রিটের গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তারা মারা যান।

ওসি আরও জানান, গাড়িটি জব্দ করা হয়েছে। হেলপারকে আটক করা হয়েছে। দুই যুবকের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

মৃত আশফাকুর রহমান আসিফের বন্ধু তালহা জোয়ার্দার জানান, আশফাকের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বিসিক রোডের কুমারপাড়া এলাকায়। তার বাবার নাম মো. আলম। আশফাক দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগে পড়াশোনা শেষ করেছিলেন। ঢাকার তেজগাঁওয়ের শাহিনবাগ এলাকায় মেসে থাকতেন। বর্তমানে ভাড়ায় মোটরসাইকেল চালানোর পাশাপাশি বিভিন্ন জায়গায় চাকরির সন্ধান করছিলেন। এক ভাই এক বোনের মধ্যে আশফাক ছিল বড়।

নিহত আসিফ মাহমুদের খালাতো ভাই কাজী সোহাগ হোসেন জানান, আসিফের  বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে। তার বাবার নাম জাহিদুল ইসলাম। আসিফ চট্টগ্রাম মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করেছিলেন। বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করছিলেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

কাজী সোহাগ আরও জানান, আফিফের বাবা জাহিদুল ইসলাম বিজিবিতে চাকরি করেন। বেশ কিছুদিন আগে ব্রেন টিউমার ধরা পরে তার বাবার। কয়েকদিন আগে পরিবারের লোকজন টঙ্গী হাইকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে ব্রেন টিউমারের অপারেশন হয়। ওই হাসপাতালেই ছিলেন আসিফের মা ও ছোট বোন। তিনি সকালে মোটরসাইকেলে করে তেজগাঁওয়ে খালার বাসায় যাচ্ছিলেন দুপুরের খাবার আনতে। সে সময় বনানী এলাকায় দুর্ঘটার শিকার হন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell